আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

আমার কাছে জমা হওয়া যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর গুলো কি করব ??

১৪ ই মে, ২০০৯ রাত ১১:২৭

শেয়ারঃ
0 0

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী এর আওতায় সংগৃহীত অনেকগুলো স্বাক্ষর আমার কাছে জমে আছে । স্বাক্ষর ফর্মে এবং দুরদুরান্ত থেকে অনেক্ই স্বাক্ষর সংগ্রহ করে "কিংবদন্তী"তে পাঠিয়েছেন । দেশের বিভিন্ন জায়গা থেকেই শুধু নয় দেশের বাইরে থেকেও অনেক স্বাক্ষর সংগ্রহ করে এ ঠিকানায় পাঠিয়েছেন । গত ফেব্রুয়ারিতে আমি আমার কাছে জমা হওয়া স্বাক্ষরের একটা লিস্ট করেছিলাম আর ভবিষ্যতে আপডেট হবে বলেছিলাম এই পোস্টে : যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী - এখন পর্যন্ত কিংবদন্তীতে জমা হওয়া স্বাক্ষর ফর্ম এর লিস্ট । (আপডেট হবে) । কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তার আপডেট দিতে পারিনি । ফিরে আসার পরও বেশ কিছু স্বাক্ষর জমা হয়েছে কিন্তু এই জমাকৃত স্বাক্ষর গুলো আমি কি করব?? এ ব্যাপারে আমার কাছে কোন তথ্য নাই , আমি এই স্বাক্ষর গুলো কি জমিয়ে যাবো ??

 

সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৯ রাত ১১:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই মে, ২০০৯ রাত ১১:৩০
প্রশ্নোত্তর বলেছেন: পোস্ট না দিয়ে এটা যথাযত ব্যাক্তিদের সাথে যোগাযোগ করলে ভালো হতো না? ক্যাম্পেইনের ইমেজের ক্ষতির কথা ভেবে বললাম।
১৫ ই মে, ২০০৯ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: এখানে ইমেজের ক্ষতির কোন কারণ তো দেখছি না.... যথাযথ ব্যক্তি ?....... এটা তো ব্লগের সমন্বিত উদ্যোগ বলেই জানি ।

২. ১৫ ই মে, ২০০৯ দুপুর ১২:৫১
আইরিন সুলতানা বলেছেন: আমার মনে হয়, আপনি আপনার কাছে জমাকৃত স্বাক্ষরগুলোর আপডেট দিতে থাকেন পোস্ট-রিপোস্ট দিয়ে....গণস্বাক্ষর অভিযানে ব্লগের অনেকেই কাজ করেছে/করছে...সংগ্রহীত স্বাক্ষরগুলো নিয়ে কিছু পরিকল্পনাও চলছে বলে অরণ্য আনাম এর পোস্ট পড়ে জানতে পারলাম...

আপনার পোস্ট পড়লে অবশ্যই যোগাযোগ তৈরী হবে বলে আশা করতে পারি।
১৫ ই মে, ২০০৯ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: হুমম....

৪. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৩:০২
অনুপ্রবেশ বলেছেন: স্বেচ্ছাসেবক দলের সদস্যদের মতাতম নিলে ভাল হয়
৫. ২৪ শে জুন, ২০০৯ ভোর ৪:০৬
অরণ্য আনাম বলেছেন: দাদা দুঃখিত..আমি অনেক দিন পর ব্লগে আসলাম। আপনার মোবাইল নাম্বারটি পেলে ভাল হতো যোগাযোগের জন্য

 

মোট সময় লেগেছে ২.৭৭৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার বিভাগ