আজ ৯ অক্টোবর ২০০৯ "আন্তর্জাতিক অংগনে কূটনীতি আর জনগনের মাঝে পারস্পারিক সহযোগিতায় অসামান্য অবদানের জন্য" নরওয়ে নোবেল কমিটি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ওবামাকে শান্তিতে নোবেল দিয়েছে । অভিনন্দন ওবামা ।
কিন্তু কী আশ্চর্য!! কী আশ্চর্য কাকতাল । হতেপারে কাকতালীয় এবং ধরে নিচ্ছি আসলেই কাকতালীয় । ৪২ বছর আগে পুজিঁবাদীদের জন্য আতংককে যারা হত্যা করেছিল, সেই রক্তের দাগ এখনও যাদের হাতে, তাদেরই রাষ্ট্রপতি শান্তির জন্য নোবেল !! কাকতালই বটে । মার্কিন রাষ্ট্রপতি, তাও আবার চে'র হত্যা দিনে ।
তবে প্রসংগ সেটা নয় । ওবামা শান্তিতে নোবেল জয় হয় কতখানি যৌত্তিক সে বিষয়ে হয়তো তর্ক-বিতর্ক আছে, থাকবে, সেটাই স্বাভাবিক। তবে ওবামা বিশ্ববাসীকে দিন বদলের যে স্বপ্ন দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রংশসার দাবীদার । আর দিন বদলের লক্ষ্যে অনেক কমর্সূচির মধ্য দিয়ে আমেরিকা তথা বিশ্ববাসীকে তিনি যে স্বপ্ন দেখিয়েছিলেন তাতে আরো একটি পালক যুক্ত হলো মাত্র । যদি ওবামা তার উত্তসূরীদের অমানবিক এবং জঘন্য কর্মকাণ্ড গুলোর জন্য প্রকৃতি পক্ষেই লজ্জিত হন আর তার উত্তসূরীদের সেই কর্মসূচী গুলোকে বন্ধ করেন কিংবা ক্ষমা প্রার্থণা করেন তবেই তার দিনবদলের স্বপ্ন বাস্তবতা পাবে ।
আর চে সহ এমন অনেক রাজনৈতিক হ্ত্যাকাণ্ডের জন্য যদি তিনি অনুতপ্ত হতেন কেবল তবেই তার এই শান্তিতে নোবেল জয় প্রকৃত শান্তির বার্তা বহন করবে । আমাদের প্রত্যাশা বারেক ওবামা শান্তিতে নোবেল জয় ভবিষ্যতের পৃথিবীকে শান্তিময় করে তুলবে ।
চে এর মৃত্যুদিনে ওবামার নোবেল জয়
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


