দেশের একটি সংবাদপত্র ছেপেছে- প্রধানমন্ত্রীর পুত্র শেভরনকে কাজ পাইয়ে দেয়ার জন্য ঘুষ নিয়েছেন । বাংলাদেশ এ অসম্ভব কিছু নয় । বাংলাদেশের বিগত সরকারের প্রধানমন্ত্রীপুত্রের এমন কর্মকাণ্ড সর্বজন স্বীকৃত । তারা প্রধানমন্ত্রী পুত্র, তারা চাইলেই ক্ষমতার ব্যবহার করতে পারেন । কিন্তু মনেরাখা দরকার - এই দুর্নীতি নিয়ে রাজনীতি উদ্দেশ্য প্রণীত ।
বিগত সরকারের আমলে যারা দুর্নীতি করেছেন তাদের দুর্নীতিকে জায়েজ করার এই অপপ্রয়াস হাস্যকর । বরং যদি জয় কেন শেখ হাসিনা ও দুর্নীতি করেন সময় হলে তার্ও বিচার হবে । সেই দৃষ্টান্ত স্থাপন করতেই বর্তমান সরকারের উচিত বিগত সরকারের দুর্নীতি মামলাগুলো সঠিক ভাবে পরিচালনা করা ।
দেশের সংবাদপত্র গুলোর ভূমিকা হওয়ার কথা যেখানে জাতির বিবেক ঠিক সেই খানে তারা হয়ে যায় পার্টির বিবেক । একথা বলা বাহুল্য যে এই আমারদেশ পত্রিকাটি কিভাবে বিগত প্রধানমন্ত্রী পুত্রের সততা আর মহানুভবতা পরিচয় প্রকাশে ব্যস্ত থাকে । যখন দেশের সকল পত্রিকায় বিগত প্রধানমন্ত্রী পুত্রের দুর্নীতির নানা ফিরিস্তি প্রকাশ করতে থাকে । যে পত্রিকা দুর্নীতিকেই সততা আর মহানুভবতা বলে জানে তাদের পত্রিকার এমন খবর সত্যি হলে বিশ্বাসযোগত্যর প্রশ্ন রাখে । ভূতেঁর মুখে রামের নাম!!!!
মনেরাখা উচিত- জয় দুর্নীতি করেছেন সেটা নিয়ে লাফালাফি করেলেই তারেক এর চারিত্রিক স্খলন দূর হয় না । দুর্নীতিবাজ যেই হোক তার বিচার হবে , আমাদের বিবেচ্য হওয়া উচিত সেটাই । স্রেফ সংবাদপত্রে খবর প্রকাশ করে কিংবা গুজব রটিয়ে রাজনীতিতে সমতা আনার দিন শেষ । এদেশের মানুষ আগের থেকে খানিকটা হলে ও সচেতন । আমরা ভালমন্দ বিচার করার সামর্থ্য রাখি ।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



