আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সচিত্র অপর বাস্তব ৪ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের কয়েকটি মুহুর্ত (নতুন ছবিসহ)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৭

শেয়ারঃ
0 6 0

অপর বাস্তব ৪ এর মোড়ক উন্মোচন হয়ে গেছে ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় , তা নিয়ে পোস্ট এসেছে কিছু । কিন্তু এখন অবধি কোন সচিত্র পোস্ট আসেনি । মোড়ক উন্মোচন অনুষ্ঠানের কয়েকটি ছবি তাই ব্লগারদের জন্য ধার করে এনেছি ব্লগার অন্যমনস্ক শরৎ এর ফেসবুক থেকে । আশা করছি ব্লগার অন্যমনস্ক শরৎ খুব শীঘ্রই আরো অনেক ছবিসহ পোস্ট দিবেন, তার আগ পর্যন্ত এ ছবি গুলো দেখুনঃ

অপরবাস্তব ৪ এর মোড়ক উন্মোচনের অনুষ্ঠান, ছবিঃ মুহম্মদ জায়েদুল আলম

অপরবাস্তব ৪ এর মোড়ক উন্মোচন করছনে মাহবুব মাতিনের সহধর্মিনী শাহিন শবনম , ছবিঃ মুহম্মদ জায়েদুল আলম
অপরবাস্তব ৪ এর মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে ব্লগারদের কয়েকজন
অপরবাস্তব ৪ এর মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের সঞ্চালক মাহবুব লীলেন, অনুষ্ঠানের অতিথি মাহবুব মাতিনের সহধর্মিনী শাহিন শবনম আর ব্লগারদের কয়েকজন

মাহবুব লীলেন ও একরামুল হক শামীম

ব্লগার জানা, অনুষ্ঠানের সঞ্চালক মাহবুব লীলেন আর অনুষ্ঠানের অতিথি মাহবুব মাতিনের সহধর্মিনী শাহিন শবনম
অনুষ্ঠানের অতিথি মাহবুব মাতিনের সহধর্মিনী শাহিন শবনম
ও ব্লগার আইরিন সুলতানা
ব্লগার আরিফ জেবতিক
সকল ছবি©ব্লগার অন্যমনস্ক শরৎ
রাহা

 

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সাবাশ রাহা ভাই ! ছবির নিচে পরিচিতি দিতে পারলে বেশী ভালো হয় ।

শরৎ ভাই এর পোস্টের অপেক্ষায় ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: সবার অনুমতি ছাড়া পরিচয় দেয়া কি ঠিক হবে ??

২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৯
রেজোওয়ানা বলেছেন: জানা আপু ছাড়া আর কাউকে তো চিনি না।
ছবির নীচে পরিচিতি থাকলে ভাল হতো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: এখন আরো কয়েকজনকে চিনতে পারবেন...

৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
জানা'পু, শামীম, মাহবুব লীলেন ভাই, এবং আরিফদাকে চিনতে পারছি ।

আর কাওরে চিনিনা :(

জেবতিকদা, এইভাবে খামচি দিতে চায় কারে ;)
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৪

লেখক বলেছেন: আমিও ... #:-S /:)

৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৬
জেরী বলেছেন: সবার পরিচিতি না দিলে ও ছবির ক্যাপশন দিতে পারেন ভাইয়া
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: ঠিক আছে... ক্যাপশন দিচ্ছি

৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১২
যীশূ বলেছেন: ছবি মাত্র এই কয়টা ক্যান?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২১

লেখক বলেছেন: শরৎ এর ফেস বুকে এই কয়টা কমন পড়ল তো!!! B:-)

৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

নির্দিষ্ট করে উল্লেখ না করে ক্যাপশন দেয়া যায় ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: দিলাম

৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৮
অপ্‌সরা বলেছেন: আরে!!!!!!!!!!!!! প্রথম ছবিতে উন্মোচন লেখার সামনে দাঁড়ানো সকলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে গোলাপী শাড়ী পরা আপুনিটাকে। সেই আপুনিটার সামনে আমি বেশ কিছুক্ষন বসে ছিলাম স্টেজের সামনে যখন আনিসুল হক স্যার লেকচার দিচ্ছিলেন সাড়ে পাঁচটার দিকে । এই আপুনিটা কে ???

খুব জানতে ইচ্ছে করে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: ওনি ব্লগার মনজুরুল ভাইয়ের বোন

৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৬
কৌশিক বলেছেন: নিজের একটা ক্যামেরা না থাকার জন্য এখন আপসোস হচ্ছে। ইন্ট্যারেস্টিং হলো - এই অনুষ্ঠানটার ছবি তোলার জন্য বিপুল আগ্রহী কাউকে পাওয়া যায় নি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫২

লেখক বলেছেন: আমি দেখলাম উল্টো, সকল ব্লগারের গলায় ক্যামেরা (একটাও যেনতেন ক্যামারা নয়), তাই তো আর নতুন করে ক্যামেরার কথা ভুলে মগজেও (মুখে তো দূরের কথা) আনি নাই... :( :(( |-)

৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৫
অপ্‌সরা বলেছেন: comment by: কৌশিক বলেছেন: নিজের একটা ক্যামেরা না থাকার জন্য এখন আপসোস হচ্ছে। ইন্ট্যারেস্টিং হলো - এই অনুষ্ঠানটার ছবি তোলার জন্য বিপুল আগ্রহী কাউকে পাওয়া যায় নি।


ইশ আমার বিখ্যাত ক্যামেরাটা নিয়ে যেতে ভাইয়া।
নয়তো আমি ক্যামেরাম্যান থাকতে কিনা ছবি উঠলোনা????:( নিজেকেই মাইর দিতে হবে।:(:(:(
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: সবাই ইনভিজিবল হলে ভিজিবল হবে কে ?? :|

১০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৭
অপ্‌সরা বলেছেন: লেখক বলেছেন: ওনি ব্লগার মন্জুরুল ভাইয়ের বোন


মন্জুরুল ভাইয়ার বোন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! হায় হায় হায় !!!!!!!!! আমার থেকে চেয়ারটা নিয়ে আমাকেই জিগাসা করলো, এটা আমাদের লাগবে নাকি? আমি বললাম না। উনি হেসে নিয়ে গেলেন । এত সুন্দর আপুনিটা!!!!!

এত কাছে বসে ছিলো আপুনিটা । জানতেই পারিনি উনি মন্জু ভাইয়ার বোন!!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: হুমমম...

১১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

কৌশিক, নিজের একটা ক্যামেরা নাই তো, একটা ক্যামেরা সংগ্রহ কইরাতো নিতে পারতেন ভাইজান !
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৭

লেখক বলেছেন: :> |-) :-0

১২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৯
কৌশিক বলেছেন: না - সে সাহস আর হয় নাই। সবার এতো বিশাল বিশাল ক্যামেরা - চাইতেও ভয় লাগে!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:১৫

লেখক বলেছেন: :|| :||

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ

১৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪০
মনজুরুল হক বলেছেন:

ধন্যবাদ রাহা।

কেন জানিনা এবারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটা কেমন যেন দায়সারা গোছের মনে হলো!
কোথায় যেন অসঙ্গতি ছিল! ঠিক ভাবে যেন টিউনড হলো না! তার পরও হয়েছে যে সেটাই বড় কথা। একটা বই মলাটে মুড়ে ছাপা হওয়া মানেই স্থির ইতিহাস হয়ে যাওয়া।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৩

লেখক বলেছেন: :(

১৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৫
ফিউশন ফাইভ বলেছেন: শরতের যে কাজটি আমাকে অসম্ভব মুগ্ধ করেছে, সেটি হচ্ছে ব্লগের বইয়ের মোড়ক উন্মোচনের ছবি ব্লগে না দিয়ে ফেসবুকে দেওয়া। নিশ্চয়ই কোনো এক দৈববলে সব ব্লগার তার ফেসবুক প্রোফাইলে এক্সেস পাবেন। আর গুণে গুণে ছয়টি মাত্র ছবি তোলা- অদ্ভূত, অদ্ভূত তার পরিমিতিবোধ। প্রতিনিয়ত মুগ্ধ করার মতো। আশা করি, শরতের আরো যদি তোলা ছবি থাকে দৈবাৎ, তাহলে সেগুলো বইমেলার পরে দিলে অসম্ভবরকম একটি ভালো কাজ হবে!

আর অনুষ্ঠানের পরে (অথবা রোগী মরিবার পরে) কৌশিকের ক্যামেরা সংক্রান্ত আক্ষেপ দেখে চোখে সত্যিই পানি এসে গেল। আবছা মনে পড়ছে, বিভূতিভূষণের কোনো এক গল্পের বিয়োগান্তক দৃশ্য বোধহয় ওরকমই ছিল!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: ...বেচারা বই এর প্রকাশনা নিয়ে ব্যস্ত, কবির প্রথম বই বলে কথা...

১৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
মনজু ভাই, আমারও তাই মনে হয়। এই 'টিউনড' না হবার বিষয়টা নিয়ে বলতে গেলে নিজেদর গায়েই পরে । তাই না বলেই চুপ আছি । কাকে বলবো !

তবে, ফিফার মতো আমারও মুগ্ধতার শেষ নাই । মুগ্ধতা প্রকাশের ভাষাও নাই ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: ..সেই ভালো ... :| :|
:|

১৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আমাদের তোলা ছবি গুলো এখানে দিলাম। আলাদা পোষ্ট আর দিলাম না।




১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪২

লেখক বলেছেন: আরো ছবি থাকলে আমার মনেহয় সবগুলো ছবি দিয়ে আপনি আলাদা একটা পোস্ট দিন , তাহলে বেশী ব্লগার ছবি গুলো দেখতে পাবেন..

১৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫১
কৌশিক বলেছেন: ফিফা, শরৎ তার বই নিয়ে অসম্ভব ব্যস্ত - ছবি না দিতে পারার জন্য সেটাই দায়ী।

মোড়ক উন্মোচনের আগে আমি যীশূকে অনুরোধ করেছিলাম উন্মোচনের ছবিগুলো তোলার জন্য। সে রাজী হয়েছিলো। কিন্তু শেষ মুহূর্তে সে কোথাও আটকে যাওয়ায় মোড়ক উন্মোচনে ঠিকমত পৌঁছাতে পারে নাই। একদম শেষ মুহূর্তের কয়েকটা ছবি তুলেছে।

শরৎ যদি মোড়ক উন্মোচনে থাকে তবে এমনিতেই অনেক ছবি পেয়ে যাবো - এটা আসলে একেবারে সোজা হিসাব। যেহেতু সে থাকছে।

মোড়ক উন্মোচনের পূর্বে ছবি তোলা বিষয়ে আমি এভাবে নিশ্চিত হয়েছিলাম। কোন কারণে সেটা ক্লিক করে নাই।

কিন্তু আপনার মন্তব্য শরতের ব্যক্তিগত অভিরুচীর উপরে হস্তক্ষেপের শামিল। প্রত্যেকের যতটুকু সদিচ্ছা তার সম্মিলিত বহিঃপ্রকাশ ধরে নিতে চাই পুরো বিষয়টাকে।
১৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৮
মুশফিকুর রহমান নিয়ন বলেছেন: এবার বিক্রিবাট্টা কেমন?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৯

লেখক বলেছেন: হুমমম

২০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১০
উদাসী স্বপ্ন বলেছেন: মুশফিকুর রহমান নিয়ন বলেছেন: এবার বিক্রিবাট্টা কেমন?
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৪

লেখক বলেছেন: এবার মনে হয় অপরবাস্তব ভালোই বিক্রিবাট্টা হবে..আগের যেকোন বারের চেয়ে....

২১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৪
রাহা বলেছেন: মুশফিকুর রহমান নিয়ন, উদাসী স্বপ্ন @ এখন পর্যন্ত মোটামুটি ভালোই চলছে, আশাকরি এবার সর্বাধিক অপরবাস্তব বিক্রি হবে ।
২২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৫
তানভীর মোর্শেদ বলেছেন: অপরবাস্তব ৪ এর সাফল্য কামনা করছি
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ

২৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪
ফিউশন ফাইভ বলেছেন:
কৌশিক @
আপনি কিংবা শরৎ- অপরবাস্তবের পুরনো উদ্যোক্তা। সেজন্য আপনাদের ওপর দাবিও বেশি থাকে। আর ব্যক্তিগতভাবে আমি যেহেতু অনুষ্ঠানে থাকতে পারি না, সেজন্য আমি আমার দায়িত্বটুকু সর্বোচ্চ একাগ্রতা নিয়ে পালনের চেষ্টা করি এই কারণে যে, আপনি বা আপনারা বাকি দায়িত্বটুকু একইভাবে পালন করবেন। আপনি জানেন, এবার এবং গতবার অপরবাস্তবের সমস্ত লেখা সম্পাদনা, প্রুফ দেখা, বই মেকআপ এবং অঙ্গসজ্জা নিয়ে আপনাদের আমি ভাবতে দেইনি বা ভাবনায় ফেলিনি। এবার মাত্র দুদিনে সবকিছু করেছি, যেন আপনাদের কষ্ট না হয়। এর বাইরে বাকি থাকে মূলত অনুষ্ঠানের আয়োজনটা। আমরা যারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অনুষ্ঠানে থাকতে পারি না, তাদের প্রত্যাশা থাকে অন্তত অনুষ্ঠানটা এবং এর পর ছবি বা রিভিউর কাজটা আপনারা অপরবাস্তবের প্রতি ভালোবাসা থেকে ভালোভাবে করবেন। বইমেলার সুঁইসুতো পর্যন্ত যেখানে অহরহ টিভির পর্দায় দেখছি আমরা, সেখানে অপরবাস্তব কেন এক সেকেন্ডের জন্য ঠাঁই পেল না কিংবা মাহবুব মতিনের কর্মস্থল চ্যানেল আইকে কেন একটু খবর দেওয়া হল না- সেকথা নাইবা বললাম।
আমার কথা হচ্ছে, কাজ না পারলে নেই, ব্যস! ব্লগে অনুষ্ঠানের ছবি না গেলে তাতে কী আসে যায়? এমনকি টিভিতে একটা সেকেন্ড না গেলে সেটাও তো কোনো ব্যাপার না। আপনার হয়তো ব্যস্ততা ছিল, বা শরতেরও। সেটা থাকতেই পারে। কিন্তু আমার মনে হয় যে, দায়িত্ব যথার্থভাবে পালন করতে না পারলে সেই দায়িত্ব নেওয়া উচিত নয়। এবং এরপরে 'ব্যক্তিগত অভিরুচি'র প্রসঙ্গ টানা খুব কাজের কথা নয়।
২৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪২
ফিউশন ফাইভ বলেছেন: কিছু কিছু জিনিস "যতটুকু সদিচ্ছা" দিয়ে চলে না। আমার ইচ্ছে হল, এক-তৃতীয়াংশ বই করে ফেলে রাখলাম। তারপর সদিচ্ছুক ব্যক্তির খোঁজে নামলাম- এইভাবে হয় নাকি? আমি যদি বইয়ের দায়িত্ব নেই তো বই করতে বাধ্য। আমি যদি অনুষ্ঠানের দায়িত্ব নেই তো অনুষ্ঠান সংক্রান্ত সবকিছু করতে দায়বদ্ধ। এইসব ব্যাপার 'যতটুকু' দিয়ে কি হয়?
২৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫০
কৌশিক বলেছেন: হয়তো ঠিকই বলেছেন দায়িত্ব যথার্থভাবে পালন করতে না পারলে সেই দায়িত্ব নেওয়া উচিত নয়। কিন্তু যথার্থভাবে পালন করতে না পারার আশঙ্কায় যদি দায়িত্ব নিতে কেউ না চায় - জগতের সব কিছুই থেমে থাকবে। আমার কথা হচ্ছে কারো সীমাবদ্ধতাকে সেজন্যে অসম্মান করা উচিত নয়।
২৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩০
গরম কফি বলেছেন:
গতকাল বইটা কিনলাম। আসলে আমার প্রিয় একজন ব্লগার উপহার দিয়েছে। নামটা বলতে মানা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: পড়ে দেখুন তারপর শেয়ার করুন আপনার মতামত

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৬

লেখক বলেছেন: অবশ্যই

২৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৫
মুশফিকুর রহমান নিয়ন বলেছেন: তোর ছবি একটু দেখলাম মনেহয়?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: হুমম....

২৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৮
করণিক আখতার বলেছেন: ২১-এর আগেই মেলায় পৌঁছুতে পারবো আশা করি।
আমি ক্যামেরার কাজ জানি না। ছবিগুলো সুন্দর। লাল রংটা একটু কম হলে সম্ভবত আরও ভালো লাগতো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৪

লেখক বলেছেন: আপনাকে স্বাগতম

৩০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৩
ছাপচিত্রি বলেছেন: অপরবাস্তব ১,২,৩ কোথায় পাওয়া যাবে??
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৮

লেখক বলেছেন: বইমেলায় ২৪১ নং স্টলে সংহতি প্রকাশনে অপরবাস্তব ৩,৪ পাওয়া যাচ্ছে । আর সবসময় পাওয়া যাবে আজিজ মার্কেটে ২য় তলার কিংবদন্তীতে (১২৭, লিফটের বাম পাশে)।
অপরবাস্তব ১, ২ শেষ ।

৩১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫২
সাদিক তাল বলেছেন: কয় কপি বেচা হলো?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: খারাপ না... ভালোই

৩২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩০
সবার প্রিয় বলেছেন: কালকে যাব বই মেলায়। পোস্টের জন্য অনেক ধন্যবাদ.............
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৩

লেখক বলেছেন: আর নিশ্চয়ই বইটা কিনবনে... :)

৩৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৭
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আর ছবি যা আছে একটাও ভালো হয় নাই। ফ্ল্যাশ ছাড়া রাতের আলোয় ট্রাইপড বিহীন ছবি তুললে যা হয়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: চলন সই হলে আপলোড কইরেন ...

৩৪. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৯
রুমানবিডি বলেছেন: বই টা কিনবো।।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫০

লেখক বলেছেন: নিশ্চয়ই বইটা কিনবেন...

৩৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৪
বিদগ্ধজন বলেছেন: @ উদাসী স্বপ্ন, ছবি দেইখ্যা মনে হয় উদাস হইয়া গেলেন।

হায় পেম কি বুড়া অয়, দেখলেই মনে অয়। :D
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৩

লেখক বলেছেন: উদাসীরে দিয়া কি নিজের কথাই কইলেন.. ;) :#) :P :-*

৩৬. ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৩:০১
রাহা বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ
সবসময় পাওয়া যাবে আজিজ মার্কেটে ২য় তলার কিংবদন্তীতে (১২৭, লিফটের বাম পাশে)

 

মোট সময় লেগেছে ১.১১৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার বিভাগ