'দেশ টিভি'র বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা দায়ের করবেন জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদ। 'দেশ টিভি' তার উপন্যাস ও নাটকের দর্শকপ্রিয় চরিত্র মিসির আলী, হিমু, বাকের ভাই, মুনা ও হিমুর প্রেমিকা রূপাকে নিয়ে সাত পর্বের নাটক 'এই সময়ে সেই সব মানুষেরা' প্রচার শুরু করেছে ঈদের দিন। এ ব্যাপারে দেশ টিভি কর্তৃপক্ষ হুমায়ূন আহমেদের
অনুমতি তো দূরের কথা, মৌখিকভাবে আলাপও করেনি। হুমায়ূন আহমেদ গতকাল রাতে সমকালের কাছে এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, চরিত্রগুলো আমার পরম প্রিয়। এ চরিত্র নিয়ে আমার বিনা অনুমতিতে নাটক প্রচার শুধু অনৈতিকই নয়, অমার্জনীয়ও। আমি 'দেশ' টিভির বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা দায়েরের জন্য আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছি।
দেশ টিভি ঈদের দিন রাত ৯-৪৫ মিনিট থেকে প্রতিদিনই এই ধারাবাহিকটি প্রচার করছে। নাটকটির নাট্যকার হিসেবে নাম প্রচার করা হচ্ছে রেদওয়ান রনির। এতে বাকের ভাই চরিত্রে আসাদুজ্জামান নূর, বড় চাচার ভূমিকায় আলী যাকের, মিসির আলী চরিত্রে আশীষ খন্দকার ও হিমুর ভূমিকায় মোশাররফ করিম ও রূপা চরিত্রে অভিনয় করছেন শ্রাবস্তস্নী তিনি্ন।
সুত্রঃ নয়াদিগন্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


