somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ টিভিকে হুমায়ূন আহমেদের উকিল নোটিশ

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ দেশ টিভির বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলার প্রস্তুতি গ্রহণ করেছেন। এ বিষয়ে তিনি ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দেশ টিভিতে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন।

তার গল্প-উপন্যাসের কয়েকটি জনপ্রিয় চরিত্রকে দেশ টিভির ঈদের ধারাবাহিক ‘এই সময়ে সেইসব মানুষেরা’তে বিকৃতভাবে উপস্থাপন ও প্রচারের অভিযোগে দেশ টিভিকে উকিল নোটিশ পাঠান। হুমায়ূন আহমেদ বিষয়টির সুষ্ঠু সমাধান ও নাটকটির প্রচার বন্ধের দাবি জানান, অন্যথায় তার সৃষ্টিকর্মের প্রতি অবজ্ঞা ও মানহানির জন্য দেশ টিভির বিরুদ্ধে এক কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করবেন বলে উকিল নোটিশে উল্লেখ করেন।

ঈদের দ্বিতীয় দিন থেকে রাত পৌনে দশটায় দেশ টিভিতে প্রচার শুরু হয় হুমায়ূন আহমেদের সৃষ্টি করা বাকের ভাই, মিসির আলী, হিমু ও আরো কয়েকটি চরিত্র নিয়ে বিশেষ ধারাবাহিক নাটক ‘এই সময়ে সেইসব মানুষেরা’। দেশ টিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত ৭ পর্বের এই ধারাবাহিকটির রচনা ও পরিচালনায় রয়েছেন রেদোয়ান রনী। নাটকটির প্রথমে নাম দেয়া হয় ‘হিমু, মিসির আলী, বড় চাচা ও বাকের ভাই’। পরে নাম পাল্টে রাখা হয় ‘এই সময়ে সেইসব মানুষেরা’। প্রতি পর্বের ব্যাপ্তি ২৫ মিনিট।

নিজের সৃষ্টি করা চরিত্র বিকৃতভাবে প্রচার প্রসঙ্গে হুমায়ূন আহমেদ বাংলানিউজকে বলেন, দেশ টিভি থেকে আমাকে বলা হয়েছিল আমার তৈরি করা কিছু চরিত্র নিয়ে তারা একটি নাটক নির্মাণ করতে চায়। নাটকটি নির্মাণের বিস্তারিত পরিকল্পনা শুনে আমার পছন্দ না হওয়ায় আমি তাদের নিষেধ করি। কিন্তু তারা আমার নিষেধের প্রতি কোনও সম্মান না দেখিয়ে নাটকটি নির্মাণ করে এবং প্রচার শুরু করে। নাটকটির প্রথম পর্ব দেখে আমি ব্যথিত হই। এতে আমার ভালোবাসার চরিত্রগুলোকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। আমি নিজেও আমার উপন্যাসের এসব চরিত্রকে নিয়ে পরে নাটক নির্মাণের ঝুঁকি নিইনি, পাছে এসব জনপ্রিয় চরিত্রের প্রতি অবিচার করা হয়। কিন্তু দেশ টিভি আমার সৃষ্টি করা চরিত্র ও আমার প্রতি অবিচার করেছে। অনুমতি ছাড়াই তারা আমার সৃষ্টিকর্ম নিয়ে ছিনিমিনি খেলেছে। এই অধিকার তাদের নেই। তারা এটি করে আমার মানহানি করেছে। বাধ্য হয়েই আমি তাই আইনের শরণ নিয়েছি।

‘এই সময়ে সেইসব মানুষেরা’ ধারাবাহিকটির রচয়িতা ও নির্মাতা রেদোয়ান রনী এ বিষয়ে বাংলানিউজকে বলেন, এটি দেশ টিভির নিজস্ব প্রডাকশন। আমাকে দেশ টিভি থেকে হুমায়ূন আহমেদের তৈরি করা জনপ্রিয় চরিত্র নিয়ে ঈদের জন্য একটি নাটক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। আমাকে জানানো হয়, এ বিষয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে তাদের কথা হয়েছে। আমাকে তারা স্ক্রিপ্ট তৈরি করে জমা দিতে বলে। আমি তাই করি। পরে আমাকে ওই স্ক্রিপ্ট কোনও ধরনের পরিবর্তন-পরিবর্তন ছাড়াই ফিরিয়ে দিয়ে কাজ শুরু করতে বলা হয়। আমি জানতাম, হুমায়ূন আহমেদ নাটকটি নির্মাণের অনুমতি দিয়েছেন। নাটকটির কাস্টিং প্রসঙ্গেও তিনি অবগত আছেন।

হুমায়ূন আহমেদের তৈরি বিভিন্ন চরিত্রকে বিকৃতভাবে উপস্থাপনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রেদোয়ান রনীর বলেন, ছোটবেলা থেকেই আমি হুমায়ূন আহমেদের ভক্ত। তার তৈরি করা বাকের ভাই, মিসির আলী আর হিমুর মতো চরিত্র নিয়ে নাটক নির্মাণের সুযোগ পেয়ে আমি ছিলাম অভিভূত। আমার সর্বাত্মক চেষ্টা ছিল চরিত্রগুলোর কাঠামো আর মনোভাব ঠিক রাখা। কাজের ক্ষেত্রে নেমে, গল্পের প্রয়োজন ছাড়া চরিত্রগুলোর মধ্যে সচেতনভাবে কোনও পরিবর্তন আনার চেষ্টা করা হয়নি।

দেশ টিভির অনুষ্ঠান প্রধান পারভেজ চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভীষণ স্পর্শকাতর। আমি মামলা বা উকিল নোটিশের ব্যাপারে কিছু জানি না। আইনের আশ্রয় নিতে পারেন যে কেউই। নাটকটি নির্মাণের অনুমতি হুমায়ূন আহমেদ দিয়েছেন কিনা তাও বলতে পারছি না। এ বিষয়ে কার সঙ্গে কথা বলা যেতে পারে জানতে চাইলে তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর ও উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে জানা যায়, উভয়েই দেশের বাইরে অবস্থান করছেন।

সুত্রঃ বাংলানিউজটুয়েন্টিফোর.কম.বিডি
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪১
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×