পরকীয়া প্রেমিকসহ এনজিও সভানেত্রী গ্রেফতার : শিকলে বাঁধা অচেতন স্বামী উদ্ধার
১৫ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারায়ণগঞ্জে পরকীয়া সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে ১৩টি নেশাজাতীয় ইনজেকশন পুশ করে অচেতন করে রেখেছিলেন একটি এনজিও’র সভানেত্রী রহিমা খাতুন লিজা। স্বামী আবদুল জলিল ভূঁইয়াকে বিগত চার দিন ধরে ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রেখে অবর্ণনীয় নির্যাতন চালানো হয়। লিজার অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় তিনি তার স্বামী আবদুল জলিল ভূঁইয়াকে পরকীয়া প্রেমিক দিপুর সহায়তায় গত ৪ দিন ধরে বাড়ির একটি ঘরে ঘুমের ইনজেকশন দিয়ে হাত ও পা শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। গতকাল সকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে লিজা ও তার পরকীয়া প্রেমিক দিপু ভূঁইয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গুরুতর অসুস্থ অবস্থায় আবদুল জলিলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনা শহরে ছড়িয়ে পড়লে শত শত উত্সুক এলাকাবাসী লিজাকে দেখতে থানার সামনে ভিড় করে। লিজার নারী সংগঠনের অন্যরা এতে হতবাক হয়ে যান।
লিজার দেবর আলাল ভূঁইয়া জানান, শহরের পাইকপাড়ার ভূঁইয়াপাড়া এলাকার বাড়িতে তার বড় ভাই আবদুল জলিল ভূঁইয়া স্ত্রী রহিমা খাতুন লিজা ও ২ মেয়ে দোলা ও মৌকে নিয়ে বসবাস করেন। ৩ তলা বাড়িটির মালিক আবদুল জলিল। এক ও দুইতলা ভাড়া দেয়া এবং তৃতীয় তলায় ভাই পরিবার নিয়ে বসবাস করতেন। তৃতীয় তলারই ২টি কক্ষে ভাবী লিজার নারী কল্যাণ সংস্থা নামে একটি এনজিও সংস্থা ছিল। লিজা ওই এনজিওর সভানেত্রী। সংস্থার ম্যানেজার ছিল দিপু ভূঁইয়া নামে এক যুবক। ওই যুবকের সঙ্গে লিজার পরকীয়া সম্পর্কের কথা জেনে ফেলায় তার ভাই জলিলকে ঘুমের ইনজেকশন পুশ করে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে বলে এলাকাবাসীর কাছ থেকে আলাল জানতে পেরেছে। ভাবী লিজা পছন্দ করতো না বলে আলাল ও তার অন্য ভাইয়েরা বড় ভাই জলিলের বাড়িতে তেমন একটা যাতায়াত করতেন না। তবে তারা একই এলাকায় বসবাস করেন। লিজা সাংবাদিকদের জানান, গত ৪ দিন আগে তার স্বামী তাকে তার সংস্থার ম্যানেজার দিপুর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। ঘটনাটি দেখে সে হৈচৈ শুরু করলে পরকীয়ার বিষয়টি ধামাচাপা দিতে সে ও দিপু মিলে এ কাজ করে। আবদুল জলিলকে শিকল দিয়ে ঘরে আটকে রাখার পাশাপাশি এ ঘটনা যাতে সে বাইরের কাউকে জানাতে না পারে সেজন্য বিগত চারদিন ধরে ১৩টি নেশাজাতীয় ইনজেকশন তার শরীরে পুশ করা হয়।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন