সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে ফিরে এসেছেন ইমান
২০ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার বিকালে পশ্চিম সুন্দরবনের কোবাতক স্টেশন সংলগ্ন কালিরখাল এলাকায় মানুষখেকো বাঘের সঙ্গে লড়াই করে ফিরে এসেছেন শেখ ইমান আলী (৪৫) নামের এক জেলে। বাঘের আক্রমণে মারাত্মক আহতাবস্থায় তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মো. মালেক শেখের ছেলে।
আহত ইমান আলী জানান, গত শুক্রবার কোবাতক স্টেশন থেকে পাস নিয়ে নিজের সাত বছর বয়সী ছেলে অয়েজকুরুনী ও একই গ্রামের আবুল হোসেন (৩৮), রবিউল ইসলাম (১৫) এবং হারুন-অর-রশিদের (২৬) সঙ্গে সুন্দরবনে যায় কাঁকড়া শিকার করতে। শনিবার বিকাল তিনটার দিকে তারা জাল বিছানোর সময় একটি রয়েল বেঙ্গল টাইগার পেছন দিক থেকে এসে ইমান আলীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ইমান আলী রয়েল বেঙ্গলটির মুখ দু’হাতে ফাঁক করে ধরে রাখার পাশাপাশি অন্যদের নির্দেশ দেয় বাঘটিকে পেটানোর। এভাবে কয়েক মিনিট চলার পর বাঘটি রণেভঙ্গ দিয়ে বনের মধ্যে চলে যায়। ঘটনার পরপরই আহত ইমান আলীকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সুজিত রায় জানান, বাঘের আক্রমণে আহত ইমান আলী শঙ্কামুক্ত। তবে বাঘের কামড়ে ক্ষত-বিক্ষত হাত দুটি কর্মক্ষমতা হারাতে পারে বলে তিনি জানান।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন