আমার প্রিয় পোস্ট

ইমতিয়ার শামীম- এর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লেখা একটা লিংক

১৩ ই মে, ২০০৮ রাত ৯:৪৫

শেয়ারঃ
0 0 0

ইমতিয়ার শামীমের এই লেখাটি প্রকাশিত হয়েছে ukbengali.com-এ ''শান্ত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারঃ সামান্য মুখবন্ধ'' শীরোনামে।


''আমাদের অনেকেরই মনে আছে, ২০ আগস্ট ১৯৭৫ সালে সামরিক শাসন জারী হওয়ার পর কালক্রমে বাংলাদেশের সোভিয়েতপন্থী বামপন্থীরা জিয়াউর রহমানের মধ্যে অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মতো আর চৈনিক বামপন্থীরা জনগণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মতো অসাধারণ নেতৃত্ব খুঁজে পেয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য জিয়াউর রহমান অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করেননি, কিংবা জনগণতান্ত্রিক বিপ্লবের উপযোগী কোনও পথও তৈরী করেননি। উল্টো তিনি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত ১৯৭২-এর সংবিধান ও ধর্মনিরপেক্ষতাকে হত্যা করেছিলেন, ধর্মজ রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দল গঠন করার অধিকার দিয়েছিলেন, ধর্মজ রাজনীতির অনুসারী যেসব নেতা-কর্মীরা যুদ্ধাপরাধজনিত অপরাধে বিচারের জন্যে কারাগারে ছিলেন, কলমের এক খোঁচায় তাদের মুক্তি ও নিষ্কৃতি দিয়েছিলেন, মুক্তবাজার গঠন ও বেসরকারীকরণের কাজ জোরদার করেছিলেন। আর এসবের বিরুদ্ধে জিয়াউর রহমান ও তার সহযোগীদের মোক্ষম যুক্তিটি ছিলোঃ একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে জনগণের গণতান্ত্রিক অধিকার হত্যা করা হয়েছে; আমরা চাই বহুদলীয় গণতন্ত্র। শুধুমাত্র চতূর্থ সংশোধনীটি অকার্যকর ও বাতিল করেই এ-গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া সম্ভব ছিলো। কিন্তু জিয়াউর রহমান ও তার সাঙ্গোপাঙ্গোরা তা করতে উৎসাহী হননি। কেনো-না, তাদের বিশেষ কর্মসূচি নির্ধারণ করা ছিলো ১৫ আগস্ট হত্যাকাণ্ডের আগে থেকেই।" ......
লেখাটির বাকি অংশ পাবেন নিম্নোক্ত লিংকে:
শান্ত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারঃ সামান্য মুখবন্ধ

 

প্রকাশ করা হয়েছে: চলমান  বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৮ রাত ৯:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই মে, ২০০৮ রাত ৯:৫০
বহুরূপী মহাজন বলেছেন: এই সব কাজের জন্য জিয়াউর রহমানের ক্ষমা নাই। তার ক্ষমতার লোভের কারণেই আমরা আজ এতটা পিছিয়ে আছি, রাজাকার মন্ত্রী দেখতে হলো - সেও তার সুযোগ্যা স্ত্রীর হাত ধরে। ধন্যবাদ লিংকের জন্য।
১৩ ই মে, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ পাঠ করার জন্য।

২. ১৩ ই মে, ২০০৮ রাত ১০:৪০
মাঠশালা বলেছেন: ই.শা'র লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।


কেমন আছেন, এখন কোথায়?
১৩ ই মে, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: আছি মোটামুটি ভালো। এখনো হলেই আছি। আপনি কেমন আছেন?

৩. ১৩ ই মে, ২০০৮ রাত ১১:০৭
রাফা বলেছেন: ইমতিয়ার শামীম এর প্রতিবেদনের সাথে সম্পূর্ণ একমত।ধন্যবাদ মৃদুল মাহবুবকে লিংকটির জন্য।এভাবেই যুগে যুগে ধর্ম কে আশ্রয় করে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা পেতে সহায়তা করা হয়েছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্হান করে।যুদ্ধ অপরাধীদেরকে ধর্মের সহায়তায় রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বিষবৃক্ষের মত।
১৩ ই মে, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: যথার্থ। ধন্যবাদ।

৪. ১৩ ই মে, ২০০৮ রাত ১১:৩৩
বেবি রহমান বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
ইমতিয়ার শামিমকেও ধন্যবাদ, অকপটে সাহস নিয়ে সব বলার জন্য।
১৪ ই মে, ২০০৮ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ১৪ ই মে, ২০০৮ রাত ২:০৩
সারওয়ারচৌধুরী বলেছেন:

ধন্যবাদ শেয়ার করার জন্যে। লেখাটা পড়ার জন্যে কপি করে ইউএসবিতে নিলাম। এখন বাইরে আছি। সময় নাই। ঘরে নিয়ে পড়বো।

ইমতিয়ার শামীম শক্তিশালী লেখক এবং বিশ্বব্যাপে ছড়িয়ে তার দৃষ্টি।
১৪ ই মে, ২০০৮ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.৯১৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
mridulmahbub@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ