১৪ অগাস্ট ২০১১ রবিবার সন্ধ্যা ৬:৩০ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা
প্রিয় মৃন্ময়ী,
তারেক মাসুদ আর মিশুক মুনীর--- সময়ের দু'জন শ্রেষ্ঠ সন্তানের বড্ড অকালে মৃত্যু ঘটেছে। গতকাল সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। মানিকগঞ্জের ঘিওর এলাকা থেকে 'কাগজের ফুল' সিনেমার শুটিং স্পট দেখে ঢাকায় ফেরার পথে বাসের সাথে ধাক্কায় স্পটডেড হন তারা। ৯ জনের মধ্যে ৫ জনের নিষ্ঠুর মৃত্যু ঘটে। ক্যাথরিন মাসুদ আহত হলেও বেচেঁ আছেন।
যে বাসটির ধাক্কায় তাদের মৃত্যু ঘটে, সেই বাসটির চালকের ঠিক পিছনের আসনে ছিল আমাদের বান্ধবী তামান্না। ওর পরিচয় তোমাকে আগেও একবার দিয়েছিলাম মৃন্ময়ী। ভাগ্যিস, বাসযাত্রীদের কিছু হয়নি। তামান্নার পা কেটে গেছে। তামান্নার মতে, সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়েছে। স্বয়ং স্রষ্টা তাকে বাচিঁয়ে দিয়ে গেছেন।
অদ্ভুত ব্যাপার হলো, গতকাল মোহনা, আমি আর মিম ঢাবি ক্যাম্পাসে গিয়েছিলাম। গতবছরের মতো এবারো আমার নাভির নিচে একটি বিষফোঁড়া হয়েছে। মোহনার পরামর্শানুযায়ী নিউমার্কেট থেকে হোমিও ঔষধ কিনলাম। তারপর ঢাবি ক্যাম্পাস হয়ে আজিজ সুপার মার্কেটে গেলাম ডেভিড-জীবনদের সদ্য উদ্বোধিত দোকান দেখতে। দোকানটির উদ্বোধন হয় গত পরশুদিন সন্ধ্যায়। জীবন আমাকে দু-তিনবার ফোন দিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য। কিন্তু আমি যাইনি। প্রধান কারণ হলো, সনম-সেতু আর পিয়ার আসার সমূহ সম্ভাবনা ছিল। ওদেরকে এড়িয়ে চলতেই যাওয়া হয়নি।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



