somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোকাবহ আগস্ট ২০১১

১৫ ই আগস্ট, ২০১১ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৫ আগস্ট ২০১১ রাত্র ১১:৫৮ সোমবার ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা

প্রিয় মৃন্ময়ী,

আজকের এই কালোদিনটির ভোর রাত্রিতে ফজরের আজানের সময় নৃশংসভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে। শুধু শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে অবস্থান করার কারণে নির্মম হত্যাকাণ্ড থেকে রেহাই পান। শেখ হাসিনা বর্তমানে দেশের প্রধানমন্ত্রী।

আজকে দিনটি সারাদেশে ব্যাপকভাবে পালিত হয়েছে। যদিও এগুলো উদযাপন-সর্বস্ব বলা যায়। তরুণ প্রজন্মকে আগ্রহী করে তোলা এবং তাদেরকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক তথ্য দেয়ার কোনো প্রচেষ্টা দলীয়ভাবে করা হয়নি। অবশ্য এটি বরাবরই হয়না। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংবাদমাধ্যমগুলো। প্রতিটি টিভি চ্যানেলে বঙ্গবন্ধুকে নিয়ে প্রায় সমস্ত দিনই প্রতিবেদন ছিল, নানা আলোচনা ছিল, নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। প্রায় সংবাদপত্রের প্রধান শিরোনাম ছিল আজকের দিনটি।

একটি বিষয় লক্ষ্যণীয়। আগস্ট মাসটি আক্ষরিক অর্থেই বাঙালি জাতির শোকের মাস। এ মাসটিতে বাংলার অনেক সূর্য সন্তানকে আমরা হারিয়েছি। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন। শামসুর রাহমান, হুমায়ূন আজাদ, তারেক মাসুদ, মিশুক মুনীর, ১৭ আগস্টের দেশব্যাপী বোমা হামলা, ২১ আগস্ট--- এসবই এই আগস্ট মাসে ঘটেছে। এমনকি আজকে মারা গেলেন সনমদের শিক্ষক ঢাবির সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ড. মৃদুল কান্তি চক্রবর্তী।

বর্তমানে দেশে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। প্রতিদিন মানুষ নানা দুর্ঘটনায় মারা যাচ্ছে। দেশ যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সমস্ত দেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। অথচ যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন এখনো দাঁত কেলিয়ে হাসেন আর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ন্যূনতম লজ্জাবোধ থাকলে তার পদত্যাগ করা উচিত।

সরকারের উপর দেশের সব মানুষ বিরক্ত। রোজার মাস। দ্রব্যমূল্য আকাশছোঁয়া! সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে সবকিছু। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে সরকার যেন অসহায়!

২.
এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। গতকাল শহীদ মিনারে তারেক মাসুদ-মিশুক মুনীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুপুরে আজিজ সুপার মার্কেটের প্রথমা'তে গিয়েছিলাম। সেখান থেকে চলচ্চিত্রের উপর প্রায় ৮টির মতো, মোট ৩ হাজার টাকার মতো বই কিনলাম। এখন সেগুলো পড়তে হবে। ইচ্ছে আছে, কিছু একটা করার! দেখা যাক, কতদূর এগুতে পারি।

৩.
খাদিজার সাথে কথা হলো কিছুক্ষণ আগে। সেদিন পিয়া নাকি আজিজ সুপার মার্কেটে ডেভিডদের দোকানে গিয়েছিল। পিয়ার বিয়ের পর থেকে ওর সাথে নাকি কোনো যোগাযোগ নেই। অবাক হলাম বটে!

৪.
আজকে সকালে কামালের হুমায়ূন মামাকে দেখতে কমফোর্ট হাসপাতালে গিয়েছিলাম। তার মূত্রনালীতে অপারেশন হয়েছে। কামালের সাথেও অনেকদিন পর দেখা হলো।

আজ আর থাক। অনেক লিখলাম।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×