somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ক্লান্তি!

২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর পারি না, আর পারি না
আমার ভীষণ ক্লান্ত লাগে!



- শুভ সকাল।
- আপনাকেও।
- কেমন চলছে ফটোগ্রাফী?
- হুমম...চলছে না!


- মা, ভাত খেয়ে যা।
- হুমম, খেতে ইচ্ছে করছে না, মা! আচ্ছা,আসছি।
- কী করব ছোট মাছ দিয়ে? চচ্চরি না কি ঝোল?
কী করব ছোট মাছ দিয়ে? চচ্চরি না কি ঝোল?
কী করব ছোট মাছ দিয়ে?
- উমম...... যা খুশী!


- কাজটা নিয়ে বসেছিলে? লেআউট টা রেডী?
- এএএম্ম... আজ করে দিবো ম্যাম, কদিন বসিনি।
- সোমবার কিন্তু মিটিং!


- কী ভাবেন, আপা?
- নাহ! কই? কিছু না তো!
- আপা, খেলার সময় খেলা, চোখ বলের দিকে।
- ধুর! পারছি না!/:)


- খান, তোমারে না কইসি একটু tidy হইতে? আজকেও এই অবস্থা?
- হা হা হা! ধ্যাত্তেরি! ওইসব আমি পারি না রে ভাই।
- এত্ত আউলা-ঝাউলা কেন? একটু সাজু-গুজু করা শেখ্‌ না রে ভাই।আর এত্ত জোরে হাসবি না।
- :|


- দিদিমনি, তুমি আমাকে আর ভালোবাস না!
- ধূর গাধা! কি বলিস এসব!
- হুমম......তুমি না বললে কী হবে! আমি বুঝি- তোমার ইদানীং সারাক্ষণ মন খারাপ।


আর পারি না, আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়!



- মা, সত্যি করে বল তো এই মুহূর্তে তুই কই?
- বা রে! কই আবার! আমি তো আমার লক্ষ্মী বাজানটার পাশেই।
- না! আমি দেখতে পাচ্ছি তুই আমার পাশে নেই, কই বল তো?


- মিশু, জানুয়ারীতে সময় হবে তোর? সন্দ্বীপ বা খাগড়াছড়ি?
- মনে হয় না! টাইট খুব! সিলেটে কনফারেন্স, ভার্সিটি টাকা দিলে হয় তো দুবাই!
- হুমম, এরিস্টোক্রেটিক স্কেজিউল!
- ভুল বুঝিস কেন? আর পারি না!


- অনেক হয়েছে ফেসবুকিং আর ব্লগিং, একটু বাস্তবে আয় বাপ, আমাদের দিকে একটু তাকা, একটু খেয়ে যা।
- খাব না ভাত, চা খাবো; আমার জন্যেও এক কাপ প্লি-ই-জ!
- কোয়ার্টারে একজন গেস্ট এসেছে, একটু সমীহ করতে শেখ।


- গাল্লুস, অফিসে আর আসো না যে! অফিস তো পুরা ম্যান্দা মেরে আছে!
- আসবো, কবে আসব বলেন তো? আমিও ম্যান্দা মেরে আছি। হা হা হা।


- MATs, তোর পাশে এটা কে রে ছবিতে? হ্যান্ডসাম, বিয়ে করে ফেল!
- হা হা হা! বিয়ে তো করব না, ভাবছি একটা প্রেম করা যায় না কি!
- যত্তসব! তোর আজাইড়া প্যাঁচাল বাদ দে।X((



- মিশপু! ওরা সাজল, আপনি গেলেন না কেন? আমার জন্যে হলেও!
- থিসিসের প্রেজেন্টেশনটা করছ না কেন? You have to be multi-tasker.
- বাবু, বাড়ী আসবা না উইক এন্ডে? দেখি না যে অনেক দিন!
- MMK! GRE এর কতদূর? বই কি এখনো প্যাকেটে?
- আপু, আমার ব্লগে আসো না কেন?
- বিপ বিপ! I have not received your stuff yet.- Shabbir Sir
- মিশটুশ! ফোন দিস না যে? তোর দুলাভাই রাগ করেছে।
- মিশুউউউউউউউউ! তুমি টাইম দিচ্ছ না যে!আমাদের না ঘুরতে যাওয়ার কথা!
- দোস্ত! কোন অজুহাত না! ভাইয়ের বিয়ের তিনটা প্রোগ্রামেই তোকে চাই!
- দিলাপ্পি! এত্ত রাগ করো কেন?
- মিশ! ফোন নম্বরগুলো চাইলাম যে, দিলি না?
- মাতু, স্যুইসাইড করতে চাস কেন? কী হইসে?



- ঘুম আসছে না!
- প্লিজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে!

- শুভ রাত্রি।

বৃষ্টি ঝরে বৃষ্টি আমার
চোখের পাতায়
আর পারি না! আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়!
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ২:৩৬
১২৯টি মন্তব্য ১২৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×