মুখবন্ধঃ
অনেক কিছু লেখার ছিল
বলার ছিল অনেক কথা
মুখটি বন্ধ বিধায় আমি
কইতে নারি প্রাণের ব্যাথা!!
১
ভালোই ছিলি......
নিরাসক্ত
হাস্য-রসে
কাটিয়ে দিয়ে
রোবট জীবন!!
কেন রে গেলি......
মিছেই হেথায়
অনুভবের
সবুজ চারা
করতে বপন!!
(সেপ্টেম্বর ২০, ২০১১)
২
একদিন হঠাৎ যখন চুপটি করে, যাব আমি হারিয়ে দূরে
পাবে না তো সেদিন ওরে; খুঁজলে আকাশ-পাতাল ফুঁড়ে!
অভিমানী তুমিই শুধু? ভাবছ আমায় হারিয়ে দিয়ে গেলে জিতে?
মান সেতো আমিও জানি, হারবে তুমি, এসো যদি টেক্কা দিতে!
(সেপ্টেম্বর ১৯, ২০১১)
৩
কতোদিন পাই না চিঠি হলুদ খামে
হারিয়েছি সোনার অতীত কীসের দামে?
(সেপ্টেম্বর ১৮, ২০১১)
৪
কেবল
আমার-ই নেই সেই অধিকার, আছে কেবল দোষ
বলছে না কেউ- চুপটি করে একটু পাশে বোস
অনেক হলো ছুটোছুটি, এবার তবে রোস!
জীবন মানে বোঝা-ই যদি হলো রে তোর কাছে
মিথ্যে এ তোর ছুটে চলা বল তো কীসের পিছে?
নিয়তি তোর পানে চেয়ে তা-ই তো মুচকি হাসে!
(সেপ্টেম্বর ১৮, ২০১১)
৫
দুহাত উজাড়
আকাশপানে মুখ
ফোঁটায় ফোঁটায় মুখের'পরে
বৃষ্টি বৃষ্টি সুখ!
বৃষ্টি ভীষণ সুখ
বৃষ্টি গানে
বৃষ্টি নাচে
বরষামাদল মন!
আনন্দ উচ্ছ্বাস
সবুজ বনে
সবুজ মনে
বিষাদ করে দূর!
আহ!! বৃষ্টি!!
(মে ৩১, ২০১১)
৬
রাত জাগা রাত
কফি বিস্বাদ
কষ্ট ভীষণ!!
আয় ঘুম আয়
স্বপ্ন নিয়ে
জীবন যেমন!!
( মে ২, ২০১১)
৭
মাঝ রাত
নিয়ন আলোয় স্নাত
গোল চাঁদ
আর আমি......
সাঁঝবেলা
যাত্রাপালা
বোশেখী ঝড়
বৃষ্টি নামি......
টং এর দোকান
বিস্বাদ চা...
একা থাকা
ভালো লাগা
আমার আমি'কে
ফিরে পাওয়া!!
(এপ্রিল ১৬, ২০১১)
৮
(আমার তিন বেলার সংগী ছোলার উদ্দেশ্যে নিবেদিত
সকালে ছোলা, দুপুরে ছোলা;
রাত্তিরবেলা যাবে কি তাকে ভোলা!!
(সেপ্টেম্বর ২৬, ২০১০)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

