গনতন্ত্র! কথায়,নাকি সত্যি.. ????????
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কারে বলে স্বৈরাচারী
কোনটা গনতন্ত্র
একই মুদ্রার এপিঠ-ওপিঠ
গদী পাবার যন্ত্র।
মিছিল-মিটিং পথে-ঘাটে
স্বৈরাচারী হটাও
বোকার হদ্দ আম-জনতা
লেবেন চুঁষেই পঁটাও।
জ্বালাও পোড়াও ভাঙো গাড়ী
রাজপথ কর বন্ধ
গরীব মরে পথে-ঘাটে
মানবাধীকার অন্ধ।
উন্নয়নের বইছে জোয়ার
যায় ভেসে যায় দেশ
রক্তশুন্য আমরা গরীব
পাঁকছে মাথার কেশ।
বুদ্ধিজীবি বিবৃতি দেন
ঠোঁটে মুচকি হাঁসি
প্রমোদ বিহার করেন সবাই
বৃন্দাবন বা কাশি।
বুদ্ধিজীবি বেঁচেন বুদ্ধি
টিভি কিংবা কাগজ
ওরাই দেশের সুশীল সমাজ
বাংলাদেশের মগজ।
খাদ্য ঘাটতি নাইতো দেশে
গোডাউন খাদ্যে ভরা
নিয়ন আলোয় যায়না দেখা
মানুষ নাকি মরা।
চালের কেজি চল্লিশোর্ধ
মরিচ একশ আশি
অসহায় আজ কুলি-মজুর
যেন গলায় ফাঁসি।
দেশে নাকি সন্ত্রাসী নাই
নাইতো কোন খুঁনী
ভাই-ভাইয়ের ঝড়ায় রক্ত
সরকার ঋষী-মুনী।
আইন-শৃঙ্খলা অনেক ভাল
মন্ত্রী এম পি'র কথায়
সন্ত্রাসী নাই মানুষ কেন
কুঁকড়ে কাঁদে ব্যাথায়।
দেশ-দরদি স্যুটেড-বুটে
ঠান্ডা গাড়ী চড়েন
রক্ত-ঘামে দেশের কৃষক
না খেয়ে কেন মরেন??
ভন্ড দরদ দেশ নেতাদের
ভন্ড দশের ভাবনা
প্রমান আছে হাতের কাছে
জেলা শহর পাবনা।।।।
------------------------------
----------------------
-------------
স্বপ্নবাজ
২৫'সেপ্টম্বর-২০১০ইং
বনশ্রী,রামপুরা,ঢাকা । । ।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন