জনাব/স্যার,
সবিনয় বিনিত নিবেদন এই, আমরা ঢাকার ১টি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামের নাম ও ঠিকানা: গ্রাম:বনশ্রী, থানা: রামপুরা, পোঃ : রামপুরা, জেলা: ঢাকা। বর্তমানে পবিত্র মাহে রমজানুল মুবারক শুরু হয়েছে(অবগত আছেন আশাকরি) রমজান শুরুর আগে আমাদের গ্রামে সকাল ৬ টায় জ্বালানী গ্যাস বন্ধ হয়ে যেত এবং সন্ধ্যা ৭ টায় আবার ফিরে আসতো যা কিনা বনশ্রী'র ম্যাংগো জনতা জাতীর বৃহত্তর স্বার্থে মেনে নিতে বাধ্য হয়েছেন। কিন্তু অতিব দুঃখের সহিত জানাচ্ছি যে, রমজান শুরুর ১ম দিন হতে অত্র অঞ্চলে আগের মতো সকাল ৬টায় গ্যাস চলে গেলেও আগের মতো তিনি(গ্যাস) যথা সময়ে (সন্ধ্যা ৭টা) ফিরে না এসে রাত ১০ টার পরে ফিরে আসেন তাও আবার এতো সামান্য যে তাতে চুলা জ্বললেও তা রান্না করার জন্য যথেষ্ঠ নয়।অত্র এলাকায় বসবাসরত ম্যাংগো জনতা সারাদিন রোজা পালন করে রাতের আহার তো বহুদুর ইফতার করার জন্যও হোটেলের দারস্থ হন। এরপর অত্র এলাকা বাসিকে আল্লাহর ইবাদতের জন্য ''তসবিহ্ '' পড়ার মধ্যে বিরতী দিয়ে (টিভি বিজ্ঞাপন বিরতীর মতো) গ্যাসের নাম জপতে হচ্ছে, তখন আল্লাহ আল্লাহ জপার পরিবর্তে জপতে হচ্ছে '' আয় গ্যাস, গ্যাস আয়'' বলে, কারন সারাদিনের অভুক্ত রোজদারগন ''তারাবি'' নামাজ শেষ করে ৪টা ''ভাত'' খেতে পারবেন কিনা এর কোন নিশ্চয়তা নাই। এই জ্বালানী গ্যাস সমস্যায় আমি অধম (লেখক) ইফতারির পর ভাত খেতে পেরেছি রাত '' ১২ টা ৩০ মিনিট'' এ!! আর বিদ্যুৎ ও পানির সমস্যা'র কথা নাহয় নাই বললাম !!
এই পবিত্র রমজান মাসে জ্বালানী গ্যাসে'র প্রকট সমস্যা কারো কাম্য নয়।এই সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহন না করলে জনতা রাস্তায় নামতে বাধ্য হবে যা আপনার সরকারের ভাবমুর্তি বেশ যথেষ্টই খর্ব হবে বলে মনে হয় !! রোজাদার মুসুল্লীদের প্রার্থনারত লক্ষ হাতের মধ্য হতে যদি ১টা হাত মহান আল্লাহতায়ালা কবুল করেন তখন আপনাদের এই বর্তমান ''স্বপ্ন পূরনের ইজারাদার সরকারের '' পতন কোন দেবতা এসেও ঠেকাতে পারবে বলে মনে করেন কি জনাব মন্ত্রী মহাদয় ???
অতএব মন্ত্রী মহাদয়ের কাছে ''রামপুরা,বনশ্রী '' বসবাসরত সকল ম্যাংগো জনতার পক্ষ হতে এই অধমের বিনয়ের সহিত প্রার্থনা যতদ্রুত সম্ভব উক্ত সমস্যা সমাধান করে নিজেদের পতন ঠেকাতে জনাবের সুমতি হয়।
বিঃদ্রঃ- নির্বাচনের সময় অতি সন্নিকটে, তাই পদক্ষেপ '' খুব খেয়াল কইরা'' নিবেন জনাব। জনগনকে '' গাধা '' ভাববার দিন কিন্তু শেষ। দিন পল্টাইছে না?? দেশ ডিজিটাল বানাইতাছেন আর জনগন "এ্যানালগ" থাকবে এটা না ভাবার মতো মগজ নিশ্চই মাথায় আছে বলে জনগন বিশ্বাস করতে চায় !!!!!
নিবেদক.....................
রামপুরা, বনশ্রী এলাকাবাসী'র পক্ষে..........
স্বপ্নবাজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



