জেগে আছে,জেগে থাকে…
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
*** আড্ডার মধ্যে মোবাইল সেটে এই অখাদ্য টাইপ করছিলাম। হঠাৎ নিলয় (ছোট ভাই,কন্ঠশিল্পী) ফোনটা নিয়ে পড়ে বললো সুর করো! মহা বিপদ তাই জানিনা কি করেছি। এ লেখাটায় ছন্দের ব্যপারটা নেই। নিলয়ের এ্যালবামে লেখাটা হয়তো গান হিসেবে থাকতে পারে।
…………………………………………………………..
জেগে আছে ঐ আকাশের চাঁদ
জেগে আছে বুড়ো প্যাঁচা
জেগে আছে অন্ধকার, আর
জেগে আছে নিরবতা।
জেগে আছি তুমি আর আমি
জেগে আছে ঐ রাত প্রহরী
জেগে আছে নিয়ন আলো, আর
জেগে আছে ঐ চাঁদের বুড়ী।
জেগে আছে দেহ ঘড়িটা, আর
জেগে আছে ঐ কুয়াশা
জেগে আছে মাকরশাটার
অদ্ভুত জাল বোনা।
জেগে আছে কিছু বুকের কষ্ট
জেগে থাকে সব স্মৃতির পাতা
জেগে আছে হারিয়ে যাওয়া সেই
সুখ-দুঃখের কতো কথা।
জেগে আছে সেই স্বপ্নময় দিন
জেগে আছে নদী সাদা কাশবন
জেগে আছে আজো দু’হাত ধরে
ছারবোনা কভু করেছিনু পণ।
জেগে আছে সেই দিনগুলো সব
জেগে আছে শত নষ্টালজিয়া
জেগে আছে আজো অভিমান নিয়ে
তোমার সেই দুরে চলে যাওয়া।
জেগে আছে আজো হাহাকার গুলো
জেগে থাকে ওরা উল্লাস নিয়ে
জেগে আছে যেদিন চলে গেলে তুমি
স্মৃতিগুলো সব ভাসিয়ে দিয়ে।
…………………………………
স্বপ্নবাজ
বনশ্রী, রামপুরা, ঢাকা।
১’নবেম্বর-২০১৩ইং
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
.jpg)
সময়টা
২০১৫ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ।
উত্তর বাড্ডা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে পৌছাই কমলাপুর রেলওয়ে স্টেশন। উদ্দেশ্য
রেললাইন ধরে হেঁটে হেঁটে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবো।
হাঁটা শুরু হবে কমলাপুর...
...বাকিটুকু পড়ুন
১.
সোহরাওয়ার্দী উদ্যানে এক ছেলে পুলিশের সাথে তর্কের জেরে পুলিশ তাকে পিটাইছে দেখলাম।
ছেলেটা যে আর্গুমেন্ট পুলিশের সাথে করছিলো তা খুবই ভ্যালিড। পুলিশই অন্যায়ভাবে তাকে নৈতিকতা শেখাইতে চাচ্ছিলো। অথচ পুলিশের কাজ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১

অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪
গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী...
...বাকিটুকু পড়ুন