somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন সরকার জিয়া বিদ্বেষী ..

২২ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাকশাল গঠন করে শেখ সাহেব আজীবন ক্ষমতায় থাকার ব্যবস্থা করে ফেলেছিলেন। কিন্তু মানুষ তো আর ভবিষৎদ্রষ্টা না। বঙ্গবন্ধুও বুঝতে পারেন নি সামনে কি হতে যাচ্ছে। তার সপরিবারে নৃশংস হত্যাকান্ডের পরে দেশে যে অস্থিতিশীল অবস্থার তৈরি হয় জিয়ার আগমনে মানুষ সেই অবস্থা থেকে মুক্তি পায়।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে কাউকে রাস্তায় একটা মিছিল পর্যন্ত করতে দিচ্ছেনা। দেশের মানুষ মিছিল মিটিং করার গনতান্ত্রিক অধিকার পেয়েছিল জিয়ার হাত ধরে। কোন সরকারের কাজ ভাল হলেও অন্য দল এসে সেই কাজগুলো আর রাখতে চায়না। এটা এদেশের কালচার হয়ে গেছে।

খালেদা জিয়াও এরশাদের একমাত্র ভাল কাজ উপজেলা ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলেন। আমাদের ইতিহাসটাই এমন যে একজন গনতান্ত্রিক শাসক গনতন্ত্রকে হত্যা করেছিল, এখোনো করতে চায়। আর জিয়া সামরিক বাহীনি থেকে ক্ষমতায় এসেও গনতন্ত্রের পুনরুদ্ধার করেছিলেন। এখন এ সরকার স্পষ্টতই জিয়াবিদ্বেষী। প্রতিনিয়ত জিয়ার নামে আজেবাজে নতুন নতুন কথা বের করে।
আমার মনে হয় না যে জিয়ার স্বপ্নের গনতন্ত্রকে এই সরকার ভাল চোখে দেখে।
সেক্ষেত্রে আশংকা করার যথেষ্ট কারন আছে। যুদ্ধাপরাধী, রাজাকার, বিগত সরকার খারাপ , তারেক চোর , ইত্যাদি সব মানলাম। শুধু একটা কথাই জানতে চাই বিগত আড়াইবছর আমাদের আধা সামরিক শাসনে কেন রাখা হল। কেন আমরা রাস্তায় আমাদের অধিকারের কথা ব"লতে পারবো না। দেশর সব মানুষকে জিম্মি করে রাখার অধিকার এই সরকারকে কে দিয়েছে?
জরুরী সরকারের দোসর এই সরকার কবে বুঝবে যে তারা নির্বাচিত সরকার। জনগন কেউ চায়না যে তেলের দাম বাড়ুক, আমি অন্তত দেখিনি কাউকে । তো সরকার যদি জনগনের হয় দাম কেন বাড়াল? দেশে কি জনগন বসবাস করবে না শুধু কয়েকজন মন্ত্রী উপদেষ্টা থাকবে?

এদেশের গনতন্ত্রে জিয়ার অবদান আছে বলেই কি গনতন্ত্র খারাপ? তাহলে সরকারকে অনুরোধ , প্লিজ জিয়ার অবদানের কথা ভুলে যান। তাও আমাদের বাঁচার মত স্বাধীনতা দিন। কথা বলতে দিন।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪১
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×