somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রায়পুরে ছাত্র শিবিরের তাণ্ডব আহত ১০ গ্রেফতার ৫

০৫ ই অক্টোবর, ২০১১ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে আজ বুধবার শিবির-পুলিশ সংঘর্ষে ওসিসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এতে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি), ৪ পুলিশ কর্মকর্তা ও ২ কনস্টেবলসহ ১০ জন আহত হয়। এ ঘটনায় শহর শিবির সভাপতি শামছুল ইসলামসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনায় রায়পুর থানার এসআই কামাল হোসেন বাদী
হয়ে দ্রুত বিচার আইনে গ্রেফতারকৃত ৫ শিবির নেতা কর্মীসহ অজ্ঞাতনামা ২৫-৩০ নেতা-কর্মীকে আসামী করে থানায় মামলা দায়ের করে।
আহতরা হল-ওসি রতন কৃষ্ণ নাথ, এসআই কামাল হোসেন, সিদ্দিকুর রহমান, পিএসআই মোঃ জহির, এএসআই শেখর উদ্দিন সেলিম, কনস্টেবল মনোয়ার হোসেন ও ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ আলী। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গ্রেফতারকৃতরা হল-শহর শিবির সভাপতি শামছুল ইসলাম (২৩), কর্মী মেহেদী হাসান উজ্জল (১৯), নাছির উদ্দিন (২৫), মোবারক উল্লা (২২) ও তানভীর হোসেন (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শিবিরের শতাধিক নেতা-কর্মী শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে একটি জঙ্গী মিছিল বের করে। মিছিলটি থানার মূল ফটকের সামনে পৌঁছলে পুলিশের পিএসআই মো. জহির বাধা দেয়। এসময় শিবিরকর্মীরা তাকে একা পেয়ে বেদম পেটাতে থাকে। খবর পেয়ে ওসিসহ অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসলে শিবির নেতাকর্মীরা তাদের ওপর ও চড়াও হয়। এতে পুলিশ-শিবির উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় শিবির কর্মীরা পুলিশের এসআই কামাল হোসেনের ব্যবহƒত মোটরসাইকেলটি ভাঙচুর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিবিরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, শান্তিপূর্ণ মিছিলে বাধা ও পুলিশ হামলা করলে তাদের ৬ জন নেতা-কর্মী আহত হয়। নিরাপত্তাজনিত কারণে তারা সরকারি হাসপাতালে ভর্তি হয়নি। এ ব্যাপারে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন কৃষ্ণ নাথ বলেন, শিবিরের নেতা-কর্মীরা হঠাৎ করে নাশকতার উদ্দেশ্যে একটি জঙ্গী মিছিল বের করে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ মিছিল সর্ম্পকে শিবির নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে গেলে তারা অতর্কিত হামলা চালায়। থানায় মামলা হয়েছে, মামলার অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×