somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই অরাজকতা কি চলতেই থাকবে? আসল কানিজ আলমাসরা তো এখানে....

১৭ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিকিৎসা আমাদের মৌলিক অধিকার। যে সব ছাত্র ছাত্রী অপেক্ষাকৃত ভাল তারা আমাদের দেশে ডাক্তার হয়। দেশের সেরা মেধাবীরা এদেশের বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করে। ব্যক্তিগতভাবে আমি দেশের শ্রেষ্ঠ একটি মেডিকেল কলেজের হলে মাঝে মাঝে যাওয়ার সুবাদে যে চিত্রটি দেখেছি তা আশঙ্কাজনক। অধিকাংশ রুমেই সবাই মিলে গাজাঁ খায় এবং নানান রকমের নেশাদ্রব্য একে অপরকে খাওয়ার জন্য আহ্বান করে।
একটি রুমে গিয়ে দেখেছি সিনিয়র ও জুনিয়ররা একসাথে বসে গাঁজা বানাচ্ছে আর একজনে ফেন্সিডিলের মধ্যে কি একটা ট্যাবলেট মিশিয়ে ঘোষনা করল যে এটা এখন টাকিলা হয়ে গেল।
টাকিলা কি জিনিস সেটা অবশ্য পরে জেনেছি ।আপনারাও কেউ কেউ হয়ত জানেন। রাত তিন টা বা চারটা পর্যন্ত চলে এভাবে আড্ডাবাজি। এরপরে তাদের প্রিয় বিষয় নারী ও তার বিভিন্ন বর্ননা ছাড়া তো তেমন কথা বলতে শুনলাম না। জানিনা মেয়েদের হলের পরিস্থিতি কেমন। তবে তাদের একটা বার্ষিক অনুষ্ঠানের ডিজে পার্টিতে নাচানাচির বহর দেখে বেঝাই গেল যে আসলে তার কি করে বেড়ায়।
আমার আজকের পোষ্টটি মুলত ক্ষোভে লেখা। কি কারনে এসব ভাল ছাত্র কিছু না শিখে ডাক্তার হয়ে বের হয়, কি কারনে এরাই আবার কসাইয়ের মত ব্যবহার করে সেসব প্রশ্নের উত্তর খুঁজছি। আসলে এরা সঠিকভাবে শিখে যে আসেনা সে বিষয়ে আমার কোন সন্দেহ নাই। আপনারা জানেন কিনা, পিজি হসপিটালের(বঙ্গবন্ধু মেডিকেল কলেজ) প্রিন্সিপাল তার শরীর চেকআপ করাতে সিঙ্গাপুরে যান। আবার রাষ্ট্রপতি ,প্রধানমন্ত্রী তো যানই। এদেশের চিকিৎসাব্যবস্থার কি হবে?
কিছুদিন আগে আমার এক চাচাত ভাইয়ের বউকে বাচ্চা হওয়ার সময় ডাক্তার ভুল করে অথবা বেশি টাকার লোভে অপারেশন করতে গিয়ে মেরে ফেলেছে। ল্যাবএইডে কিডনি বিক্রির খবর তো সবাই জানেন এখন। আবার ইবনে সিনা কি করল তার জন্য তো আদালত রুল জারি করেছে। এগুলো বেসরকারী সার্ভিস। তো সরকারী সার্ভিস কেমন হবে তো বুঝতেই পারছেন।দেশের সবচেয়ে দামী একটি হসপিটালে দেখেছি সেখানে ডাক্তাররা আন্দাজে চিকিৎসা করে । একজন একটা স্যালাইন দিয়ে যায় তো বড় ডাক্তার এসে বলে এটা কে দিয়েছে? খোল এটা, নতুন একটা লাগাও। এগুলো আমার দাদাকে গতমাসে ভর্তি করেছিলাম তার বাস্তব অভিজ্ঞতা বললাম। আর দু একটা যন্ত্র টন্ত্র বুকে ধরে দিন পার করে শেষে লাখ তিনেক টাকা বিল করে দেয়। শেষে আমরা সেখানে সঠিক চিকিৎসাই পাই নাই। আর আজকের ঘটনাটা কালকে পত্রিকায়ই দেখবেন প্লিজ। আমি শুধু ছবিটা দিয়ে দিলাম।
দেশের চিকিৎসা সেক্টরে এভাবে অরাজকতা চলতে থাকলে আমরা রোগ হবার আগেই ভয়ে মরে যাব।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৫
৩৬টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×