মাত্র অল্প কয়েকটি প্রশ্ন। আস্তিক নাস্তিক সবার জন্য। আমি ধরে নিচ্ছি যে ঈশ্বর একজন আছেন। সুতরাং আমি নাস্তিক না এটা শিওর। তবুও প্রশ্নগুলো আমাকে পীড়া দিচ্ছে।
১। আচ্ছা কেউ কি বলতে পারবেন যে সৃষ্টিকর্তা আমাদের কেন সৃষ্টি করেছেন?
২। এতে আমাদের কি লাভ?
৩। উনার প্রার্থনা করতে যদি সৃষ্টি করে থাকেন তো সেটা করেলে ওনার কি লাভ?
৪। এগুলো কি খালি খালি করা হচ্ছে নাকি? না কোন লাভ লস আছে?
কারো কোন লাভ না হলে কেন প্রার্থনা করতে যাব?
৫। মানুষের সময়ের মূল্য সুষ্টিকর্তার কাছে কতটা?
৬। তিনি কি লোভী না নির্লোভ? নির্লোভ হলে কেন এত তোষামোদ পছন্দ করেন?
৭। তিনি কি তৃতীয় বিশ্বের কোন দেশের প্রধানমন্ত্রীর মত, যে তোষামোদ করবে তাকে বেহেস্তে নেবে?
৮।আপনার আমার বাসায় কেউ না খেয়ে থাকলে নিশ্চয়ই তাকে কষ্ট করে হলেও খেতে দেই। কিন্তু তার প্রথিবীতে লাখ লাখ লোক ,শিশু না খেয়ে থাকে। তার কেমন মানবতা?
৯। দুইবেলা সবাইকে ভরপেট খাওয়া দিতে পারে না , তো এত এত শাস্তি র ভয় কেন দেখিয়ে রেখেছেন?
১০। মাত্র এক বেলা সেজদা না করলে বা এক বার চার্চে না গেলে বা একটি পূজো ঠিকমত না দিলে উনি বছরের পর বছর জ্বালিয়ে মারবেন, আপনার কি মনে হয় না যে এটা খাইরুল ষ্টাইলের বিচার হয়ে গেল? এটা তো একেবারেই লঘু পাপে গুরু দন্ড।
আমি এই প্রশ্নগুলোর কোন ধরনের গালাগালি ছাড়াই জাবাব চাই। এটা আমার জন্যও জানা দরকার , হয়ত আপনাদের জন্যও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



