.......................দাও না তো দেখা!
দেবে আজ দেখা মোরে-
......................দেখব তোমারে ।
হাসালে তুমি আমায়-
......................আমি যে হেথায়,
আছি সবার মাঝারে।
......................খোঁজ যদি মোরে-
পাবে তবে সব খানে,
......................যেথা চায় মনে।
দেখ কী চাঁদের হাসি,
.....................বা জ্যোৎস্না রাশি?
জলধি বিশাল ধারা,
....................কিবা গিরিধারা-
শোভা তার মনোহর-
.....................দেখ কী সুন্দর!
তোমরা বল সুন্দর-
....................তুমি কত দূর?
মেল দৃষ্টি-দেখ সে যে
.....................নয় বেশি দূর।
দিনটা শেষের ক্ষণে-
....................সন্ধ্যার গ্রহণে,
থাকে না সূর্য তখন
....................আর দীপ্তিমান।
সেই গোধূলি বেলায়-
....................রঙের খেলায়,
উঠে যে মেতে দিগন্ত,
.....................সৌন্দর্য অনন্ত!
চাদেরই হাসি হায়-
.....................হার মেনে যায়,
দেখি যদি শিশু হাসে-
.....................মাতৃক্রোড়ে বসে!
সকল কিছুর সেরা-
.....................এ হৃদয় হরা।
আমি এদের মাঝেই,
.....................নই বেশি দূরে।
চোখ মেলে দেখ চাহি-
....................পাবে খুঁজে মোরে!
তাং : ২১মে ২০০৬
বন্ধুরা, দীর্ঘদিন আগে আমি সুন্দর নামে একটি সিরিজ কবিতা লিখেছিলাম । এই সিরিজে মোট চারটি কবিতা ছিল । এই কবিতা গুলো কবি হিসেবে আমার যাত্রা শুরুর একেবারে প্রথম দিকে লেখা । আমি প্রথম দিকে লিখতে শুরুর সময়ে প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে কোনদিনো আমি গদ্য কবিতা লিখবো না । আমি কোনদিনো অন্তমিল ছাড়া লিখবো না । নিতান্তই শিশুতোষ ভাবনা ।
আস্তে আস্তে সময়ের বদলে আমার লেখনী বদলে গেল । আমি আমার নিজেকে নিয়ে গভীর পর্যালোচনা করি । অনেকেই হয়ত লেখার ভিড়ে খেয়াল করেন না কেমন করে বা কবে তিনি বা তার লেখনী বদলে গেল । আমি মোটামুটি করেছি এবং শুরু থেকে দেখলাম তিন বার আমার লেখার ধরণে বড় রকমের পরিবর্তণ এসেছে ।
ব্লগের অনেক ব্লগারেরই ধারণায় নেই আমার কবিতায় অন্তমিল থাকতে পারে । এই কবিতাগুলোতে আমি মাত্রা, ছন্দ বা অন্তমিলের ব্যাপারে আমার যথাসাধ্য চেষ্টা করেছি । জানিনা, আমার এই কবিতা গুলোর স্বাদের পরিবর্তন আপনাদের কেমন লাগবে ?? তবে আমার নিজের কিন্তু ভালই লাগে ভাবতে এই কবিতা গুলো কোন একদিন লিখেছিলাম ।
আমার পুরোনো কবিতা আপলোডের একটা কারণ, আমি চাইনা আমার জঘন্য কবিতা দিয়ে আপনাদের বিরক্তির উদ্রেক করি । দীর্ঘ যাচাই এর পরেই আমি পোস্ট দেই । আপনারা হয়ত খেয়াল করেছেন, দু একটা ছাড়া বেশির ভাগই পুরোনো । এখন যা লেখা হচ্ছে তা আপলোড হবে আরো পরে । এভাবে চলতেই থাকবে । হা হা হা । সবাইকে ধন্যবাদ পাঠের জন্য ।
উৎসর্গ : আমার বন্ধু ব্লগের সকলের প্রিয় ইসরা আপু ০০৭ কে । জেমস বন্ডের মত আবার দুর্ধর্ষ হয়ো না আবার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

