somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একগুচ্ছ কবিতা

০৫ ই আগস্ট, ২০১১ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) চাদ হয়ে রব

তোমার আকাশ যদি না ঢাকে মেঘ,
তবে আনমনে চেয়ে দেখ-
আমি হয়ে রব রুপোলি চাদ;
শুক্লপক্ষের মায়াভরা নিশীথে ।
হাসি মুখ আমার ঢেকে দিতে, যদি লাগে
গ্রহণের কালো ছায়া, কলঙ্কদায়ী কেউ
যদি এসে হাসে, রক্ত হিম করা
জ্যান্তব হাসি, তবু অটল রব আমি !
হেসে যাব স্নিগ্ধতা ভরে,
ছড়াবো শান্ত ধবল আলো
কালো রাতের বুকের মাঝে ।

মায়াভরা পরিবেশ, আবছা আলোয়
ভরে ওঠা চারপাশ, আমি
অবাক চোখে দেখব, চরকা কাটছে
বুড়ো দাদুটা, গুটুর গুটুর করে ।
জমিয়ে আড্ডা দেবো পুরাকালের
চরকা বুড়ির সাথে, বলব তাকে
কাজ নেই আর চরকা কেটে;
ঘুমাও তুমি, আমি আছি ।
সুনসান নিরবতা ! আমাতে মুগ্ধ তুমি
চেয়ে থাকবে তখন অপলক । গল্প চলবে
আমাদের সমস্ত রাত্রিভর । একাকী
নির্জনে ভাসবে আমাদের
ভালবাসার সপ্তডিঙ্গা ।

বি.দ্র : কবিতাটা কিছুটা পরিমার্জন করা হয়েছে

২) আমন্ত্রণ

বন্ধু তোমায় জানাই আমন্ত্রণ !
আমাদের এই নতুন পৃথিবীতে ।
নব ফাল্গুনের দিনের মাঝে-
তোমার বাণী খুজে পাক
আগুনে পোড়া শুদ্ধ সুর ।
আমার অসীমাকাশে-
আবার জ্বলবে সন্ধ্যাতারার
স্নিগ্ধ কোমল আলো । বন্ধু তোমায়
জানাই নিমন্ত্রণ ।

রাতজাগা জোনাকির মতন,
গুল্মলতার ঝোপে যখন
তুমি জ্বলবে মিটমিট করে ;
আমি তখন তোমার আশীষ নিয়ে
খুজে বেড়াবো, রাতের অন্ন ;
ছোট্ট পোকা মাকড় । বন্ধু হে
নিমন্ত্রন তোমায় ; পাহাড়ে বা উপত্যকায়-
কিংবা, আমার ছোট্ট সুখের ঘরে ।
তোমার পদরেখা, মোর তরে
ললাটে তিলক রেখা ।
বন্ধু তোমায় জানাই নিমন্ত্রণ ।

৩) প্রশ্ন

জন্ম আমার এ বিপুল আনন্দধামে !
কোন পূজার হোমানলে
কিংবা কার তরে পাতা অঞ্জলি স্পর্শে-
সিদ্ধ হব আমি ? জানি না
তেমনি জানি না কবে পাব,
অসীম আলোকের পূণ্য পরশ ।
খুজি তবু দিবারাত্রি বিরামহীন
প্রশ্নের উত্তর, কে আমি ??
নিরন্তর সন্ধান মোর, হল বিফল
অন্তিম সন্ধ্যায় । তবু সান্তনা ;
প্রস্তুত আমি বিদায় যাত্রায় !
বিপুল মায়ার বাধন, সজ্ঞানে আজ
করে গেলাম ছিন্ন, ঝরা পাতার মতন ।
আবার আসিবার যদি হয় সুযোগ
করে যাব তপস্যা তখন,
নিজেরে চেনার, এই অচেনার ফাকে ।

৪) একটি কবিতা লিখবো বলে

কত রাত পার হয়েছে বিনিদ্র !
কিছু লিখব বলে, কবিতার খাতায়
বারেবারে কলমের আচড়, কাগজে
অর্থহীন আকিবুকি ; নির্মম উত্তেজনার খেলা,
অতঃপর একরাশ গ্লানি,
ব্যর্থতায় চুল ছেড়ার দশা ;
টেনে হিচড়ে বের করার চেষ্টা
নিজের ঠুনকো আবেগের থলি
শুধু একটি কবিতা লিখবো বলে ।
হয়নি কিছুই পাওয়া । আশা কফিনে
বারেবারে হয়েছে পেরেক ঠোকা ।
জানে শুধু অর্ন্তযামী ; বিফল বিরহে
দু:সহ বেদনা দহনে, পুড়ে পুড়ে খাক
অন্তর আত্মা আমার । তবু কবিতার
পাই নি কো দেখা । কি দেইনি তোমায়
কবিতা ?? বলতে পারো ??
আমার সত্যিকারের প্রেম, নিভৃত
ভালবাসা, উজাড় করে দিয়েছি
শুধু তোমায় দেখবো বলে ।
আমার জীবন যৌবন, সব টুকু
তোমাতে করেছি সমর্পন
তবু নিষ্ঠুর তুমি দাওনি সাড়া !
দিয়েছ শুধু একবুক কষ্ট, নিরাশার
আধার গ্রাস করেছে আমায়
নিস্তব্ধ সন্ধ্যার মত । ভালবাসি তোমায়
এখনো আগেরি মতন, তবে
এখন আমি মৃতদের দলে ।
তোমায় আর চাই না দেখতে তাই,
নিজের মতন করে । কবিতার সুবাস
আর জাগায় না আমার হারানো
কামনা দীপ্তি । গানের সুর
এখন অর্থহীন কথার বন্যা ।
তুমি আর অনন্যা নও হে কবিতা ।

বি.দ্র : কবিতাটি কিছুটা সংশোধন করা হল





বি.দ্র : এই কবিতা গুলো সম্পূর্ণ ব্লগ পাঠের ফলেই লেখা । তাই এই পোস্ট টার জন্য ব্লগার বন্ধুদের কাছে আমি ঋনী । কবি গুরুর ভাষায় বলি

তোমারে যা দিয়েছিনু, সে তোমারি দান
গ্রহন করেছ যত, ঋনী তত করেছ আমায়
হে বন্ধু বিদায় ।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১১ রাত ৮:৩৭
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×