somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকারের পরের গান

২৭ শে অক্টোবর, ২০১১ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জীবনের পাখা মেলে ওড়া শৈশব থেকে,
খোলস বদলানো যৌবন, কিংবা বার্ধক্যের পূর্ণতা থেকে
মৃত্যু অব্দি-আলোর সাথে ঘটেনি সঙ্গম ;
যে জীবনে কখনো আসেনি ওই
নীহারিকার উষ্ণ কোঠরে হারিয়ে যাবার উন্মত্ত আহ্বান !
আলো অন্ধকারের তফাত, নিতান্ত অর্থহীন প্রশ্ন
সে জীবনে। এমন জীবন আমাদের মুগ্ধ করে ।
এ জীবন অন্ধকারের দান, অনন্ত আধারে
বিলীন হবার মাঝেই পরম প্রাপ্তি ।
বারবার মুখোমুখি তাই জীবন সত্যের !
নগর জীবন, ট্রাফিক সাইরেন,কান ফাটানো অর্থহীন
কোলাহল, জীবনের জাগতিক তাড়না হতে
দূরে থাকা এই বিপুলা বনাঞ্চল,আমাদের করেছে
অন্ধ, আলোক শূণ্যতা-উদ্ভট মদিরা যেন ।
অন্ধ গুহার থেকে আরো জমাট অন্ধকারে
উড়ে আসা বাদুড়ের ঝাক খেয়ে ফেলে যায়
অর্ধপাচ্য কলার থোক, মিষ্টি শরিফা ফল !
যাবার আগে শুধু নি:শংসয় করে,
আলো অন্ধকারের প্রশ্নটা কতটা আপেক্ষিক!
আমরা অন্ধকারের সন্তান, অর্থহীন নক্ষত্রের প্রহেলিকা,
এ জীবনে, যে কখনো দেখেনা,সঙ্গম শীৎকারের
ফাকে, হৃদয়ের সাথীটিরে নিজের দুচোখে ।


এই শাল বনে হাজারো গাছের ছোট্ট সব কোটরে,
সুখের সংসার বাধে, নিজের গানের সুরে
আমাদের মতন অন্ধ মাতাল লক্ষ কোটরবাসী ।
বনগাছের ঘন পাতার ঝোপে আড়াল হয়ে আসা
তরুণী চাঁদ, অন্ধকারের গভীর কালো বুকে
নরম আলেয়ায় দেয় মসৃনতার পরশ;
আমাদের মানসচক্ষে আনে-উচ্ছলতার আদিম সুখ ।
ভালবাসার কবিতা, লেখা হয় অবাক বিস্ময়ে
জীবনের বর্নিল পাতায় ! জন্ম হয় অমর কবিতার ।
আমরা অবাক হই না আর, কবিতার সর্বব্যাপিতা দেখে ।
কেননা আমরা জানি, যে জীবন পার্থিব, যে জীবন
নগন্য, ক্ষুদ্র কোন প্রাণের, তার প্রাণের উচ্ছাস;
কিছু কম নয় দানবীয় কারো থেকে । সব প্রাণের অস্তিত্বে
প্রলয় তোলে আমাদের লেখা, এই আনকোরা কবিতারা ।
ঠোটের উপর কামনার্ত ঠোটের অস্থির পরশ
পার্থিব জীবনের প্রথম যৌনতা, অন্তহীন সঞ্চালনা
উন্মাদনার, জীবন জারক রস আরো প্রার্থিত ; প্রবল ঘোর
কামোত্তেজনার ! চিন্তাক্লিষ্ট অথচ সুখী কিশোরীর চোখ, নেশায়
অস্থির তখন, অন্ধকারের প্রতি অমোঘ আকর্ষণে ।
তার সমস্ত সত্তা জুড়ে, জপের মালার মন্ত্রের মতন
তার অনাবশ্যক অস্থির সত্ত্বায় ধ্বণিত হয়,
আমাদের প্রেমের কবিতা গুলো- অন্ধকার, একমাত্র
সত্য আমাদের জীবনের । আমরা অন্ধকারের সন্তান ।

তারিখ : ২৩/১০/১১

উৎসর্গ : প্রিয় ব্লগার সুপান্থ সুরাহী । অনেক দিন ধরেই আমার লেখার নিবিড় পাঠ এবং পাঠ পরবর্তী বিশ্লেষণী মন্তব্যে আমাকে কৃতজ্ঞ করেছেন । উনার ল্যাপটপ ঠিক হোক সে আশাই করি ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১২ রাত ১২:৫৫
৭৪টি মন্তব্য ৭৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×