somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রহণ লাগা নদী

২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালবাসা কি ? এই প্রশ্ন বুকে নিয়ে
উত্তর খুঁজতে নেমে একদিন- শতরূপা ফুলেল বাগান,
সাত কোটি পরাগ রেণুর ওড়াউড়িতে
হলদে হয়ে থাকা সরিষার মুগ্ধ মাতাল ক্ষেত ;
তাল, সুপারি, শিরীষের বনের ভেতর থেকে
বেড়িয়ে এসে, কংক্রিটের প্রাবল্য, নগরায়নের বানে ভাসা
এই তপ্ত নগরীর অলি গলি,
বিকারগ্রস্ত শকুনের মত খুঁজেছিল সে।
জীবনের শোষণে কাকবলী হয়ে
এ জন্মে মরে যাওয়া সেই প্রেত যুবক,
সারা বিশ্ব চষে বেড়িয়ে, সাত সমুদ্দুর ঘুরে আসা
ফেরারি জাহাজে ধূসর মাস্তুল উড়িয়ে, অবশেষে
কল্পনার ললাটে রক্তের ফোঁটার মত
ভালবাসা নিয়ে, দৈব ঘূর্ণিপাকের অনাবশ্যক শিকার হয়ে
একবার এসেছিল এই গ্রহণের নদীতে। আমরা
ফিরিয়ে দিয়েছিলাম তাকে, রক্তগোলাপ গুলোর উষ্ণতাসহ !
আমরা নিষ্ঠুর, অবিবেচক নই। সমাধির বুক থেকে
ঝরে যাওয়া ফুল নিই শুধু। ভালবাসা
থাকতে নেই হারানো স্মৃতির প্রতি। ওরা অতীত
বিষাদের জন্মদাত্রী, মৃত বিষণ্ণতা প্রসবা !

অবিনশ্বর সময় চলে অনন্ত ধারার গনিত তত্বে!
শৈশব চপলতা, তারুণ্যের অই উদ্যমতা,
যৌবনের প্রথম প্রেমের অস্থিরতা থিতিয়ে আসা-
সেই যুবক, আগুন লাগা স্রোতে ভাসাবে
বলে, আবারো আসে গ্রহণ নদীতে।
এবার সে বেদনায় নীল। ম্লান মলিন মুখ তার
নিঃশব্দে সরব। আমরা গ্রহণ করি
এপিটাফের তলা থেকে নিয়ে আসা শোকার্ত
শাদা অর্কিডগুচ্ছ। অন্তিম শয্যা নেয়া
ভালবাসারা প্রশ্নবিদ্ধ হয়তবা সময়ের আয়নায়,
তবু তারা মরেনা কোনদিন ।
শুধু নির্জনতার নীল হুলিয়া জারি হয়
কালো কালো বাতাসের স্রোতে ।

রচনা : ১৯ ডিসেম্বর, ২০১১


উৎসর্গ : প্রিয় ছোট ভাই চাটিকিয়াং রুমান কে । আমার অসম্ভব পছন্দের একটা ছেলে । এত বিনয়ী মানুষ খুব কমই পাওয়া যায় । তার জন্মদিনে আমি এই লেখাটা লিখে তাকে দিয়েছিলাম । এইটি চতুর্থ সংশোধনীর পরে প্রকাশ করলাম ।

বি.দ্র : কবিতা পছন্দ না হলে সরাসরি বলবেন পাঠকেরা । কোন রকম ইতস্তত বোধের কিছু নেই । সবাইকে ধন্যবাদ পড়ার জন্য । না পড়লেও ঢোকার জন্য। আর না ঢুকলেও ধন্যবাদ, কিন্তু দেখতে পাবেন না :P :P
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
৯৯টি মন্তব্য ৯৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×