কবিতা, “ক্রোধ দমাও”
২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ক্রোধ দমাও”____এম, আর, তালুকদারমানব জাতি প্রথম করলো
আগুন আবিষ্কার,
সেই আগুন আজ
রুপ নিয়েছে বড়ই ভয়ংকর।
কথায় কাজে আগুন নিয়ে
হচ্ছে ছেলে খেলা,
ক্রোধের অনলে পুড়ছে
কত বালাখানা !!!
আগুন ছিল গুহাবাসির
উন্নয়নের সোপান,
সেই আগুনের মশাল হাতে
বিদ্রোহী শ্লোগান।
আগুনে পুড়ে তৈরি
মানবের খাবার
এই আগুনেই দগ্ধ মানব -
মানবতার হাহাকার !!!
ঘরে আগুন, বাহিরে আগুন
আগুন মানব মনে,
উষ্ণতা আজ বাড়ছে এত
আগুন লাগে বনে।
ধরার পৃষ্ঠে অগ্নি দর্শে
স্তব্ধ আগ্নেয়গিরি,
বরফ গলে পাথার বক্ষে
বৃদ্ধি পাচ্ছে বারি।
মরে গেলে দিচ্ছে কবর
তবুও কলবে হয়না খবর,
দেহ পুরে হচ্ছে শ্মশ্বান
মানব হৃদয় বড়ই পাষাণ !!!
সব পুড়ে যায় ক্রোধ পুড়েনা
ক্রোধের অনল কিছুই ছাড়েনা,
ক্রোধ নিকৃষ্ট অতি
ধ্বংশ করে সৃষ্টির গতি।
অন্তরে ক্রোধ দমাও
সৃষ্টির প্রতি প্রেম বিলাও,
অনলকে নির্বাপন কর
মানবতার বিশ্ব গড়।
# কাব্য, #লেখা সমাপ্তির তারিখ ও সময়ঃ ০২ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ, ১৬ মার্চ ২০১৭ খিষ্টাব্দ, রাত ০১: ১৫ মিনিট ।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন