কবিতা, “সুখে থেকো”
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“সুখে থেকো”___এম, আর তালুকদারযখন তুমি থাকবে সুখে
দুলবে সুখের ডালে,
সুখের ছোয়ায় চিরতরে
থেকো আমায় ভুলে।
চলার পথে হোঁচট খেয়ে
চোখে যদি জল আসে!
তাকিয়ে দেখ চিরকালই
আছি তোমার পাশে।
কথাদিলাম, কোন দিনও
চাইবনা ভাগ সুখের,
চিরকালই থাকবো আমি
বন্ধু হয়ে দুঃখের।
ভালবাসা চাইনি আমি
ভালবাসতে দিও,
মঙ্গল প্রদীপ জ্বেলে দিব
হাতে তুলে নিও।
জীবন সঙ্গী নাইবা হলাম
বন্ধু হয়ে থেকো।
দোয়াকরি, সারা জীবন
সুখের ছবি আঁক।
২০১৪ সালে লিখেছিলাম, ডাইরিটা কাছে নেই তাই কাব্য লেখার প্রকৃত দিন তারিখ সময় উল্লেখ করতে পারলাম না।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭

ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।
পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।
কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব ঘটে চলেছে বাংলার মুলুকে।
মহাসংকটেও...
...বাকিটুকু পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু...
...বাকিটুকু পড়ুনসময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,
তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।
আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির...
...বাকিটুকু পড়ুন