ও বান্ধবী অনামিকা আজ তোমাকেই প্রয়োজন।।
গানের এ লাইন দুটি দিয়েই শুরু হত আমার বসন্তের প্রথম দিন। সারাদিন ঘুরে বেড়ানো, বন্ধুদের সাথে আড্ডা, সিনেমায় যাওয়া একত্রে বাসায় এসে খাবার খাওয়া .......... আরও কত কিছু ।
আজ সকালে পত্রিকা দেখে মনে পড়ল ও হো আজতো বসন্তের প্রথম দিন...
কিন্তু নেই সেই গান...
নেই সেই বন্ধুদের আড্ডা..
বসন্তের সেই আকাশ নেই..
সেই বাঙ্গালী খাবার নেই..
তাই তো পত্রিকায় দেখার পরে অজানা মনেই কম্পিউটার থেকে চালু করে দিলাম সেই গানটি -- জীবনে বসন্ত এসেছে......
কিন্তু পাশে সেই বন্ধুরা নেই
আছে কিছু আসবাবপত্র..
বসন্তের সেই মনোরম দৃশ্য নেই
আছে বরফে ঢাকা শুভ্র পৃথিবী..
সেই উজ্জল মিষ্টি রোদে চঞ্চল তরুনদের চাঞ্চল্যনেই
আছে তুশার পাতের নীরব দৃশ্য..
আজ সারা দিন ধরেই তুশার পাত হচ্ছে। মনে পড়ে যাচ্ছে সেই লাইনটি -
আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছলছল জলধারে.......
এতকিছুর পরও পৃথিবী তার নিজের গতিতেই চলে। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, আমার বন্ধুরাও নিজেদের গতিতেই চলছে। কারো দিকে তাকানোর সময় নেই তাদের। এই ব্যস্ততার মাঝেই এক ফাঁকে তাদেরকে বলি .....
এলো বসন্ত নতুন ফুলে ভরা প্রকৃতি
এমনই এক বসন্তের প্রথম দিনের শেষ প্রান্তে এসে শুভেচ্ছা জানই তোমাদের............... শুভ বসন্ত
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




