somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বরাবর:অর্থমন্ত্রী মহোদয়। ৩৪২৪ কোটি টাকা রাজস্ব প্রণোদনা শুধুই বিকেএমইএ এবং বিজিএমইএ সদস্যদের দেয়া হোক।X(

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বমন্দার প্রভাব ঠেকাতে চলতি অর্থবছরের বাকি দুইমাসের জন্য সরকার ঘোষিত আর্থিক সহায়তায় সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে কৃষি। গুরুত্ব পেয়েছে বিদ্যুতও।

রোববার অর্থমন্ত্রী আবুল আল আব্দুল মুহিত চলতি অর্থবছরের বাকি সময়ের জন্য ৩৪২৪ কোটি টাকার রাজস্ব প্রণোদনা দেওয়ার কথা ঘোষণা করেন। এর মধ্যে সরাসরি কৃষি খাতে বাজেটে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত ১৫০০ কোটি টাকা ব্যয় করা হবে। আর কৃষি ঋণ (পুন:মূলধনীকরণ) খাতে ভর্তুকির পরিমাণ ৫০০ কোটি টাকা বাড়ানো হবে। সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় খাদ্য খাতে ভর্তুকির পরিমাণ বাড়ছে ৩৭৪ কোটি টাকা।

রপ্তানি খাতে ভর্তুকির পরিমাণ বাড়বে ৪৫০ কোটি টাকা।

এতে খাতওয়ারি অতিরিক্ত বরাদ্দের মধ্যে রপ্তানিখাতে ভর্তুকি বর্তমান বরাদ্দ ১০৫০ কোটি টাকা থেকে ৪৫০ কোটি টাকা বেড়ে ১৫০০ কোটি টাকা দাঁড়াবে।

কৃষি খাতে ভর্তুকি বর্তমানের ৪২৮৫ কোটি টাকা থেকে ১৫০০ কোটি টাকা বেড়ে হবে ৫৭৮৫ কোটি টাকা।

বিদ্যুৎ খাতে ভর্তুকি বর্তমানের ৬০০ কোটি টাকা থেকে আরো ৬০০ কোটি বেড়ে ১২০০ কোটি টাকা হবে।

কৃষিঋণ (পুনঃমূলধনীকরণ) খাতে ভর্তুকি ১০০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা বেড়ে ১৫০০ কোটি টাকা দাঁড়াবে এবং সামাজিক নিরাপত্তা (খাদ্য) খাতে ভর্তুকি বর্তমানের ৪১৯৫ কোটি টাকা থেকে ৩৭৪ কোটি টাকা বেড়ে ৪৫৬৯ কোটি টাকা দাঁড়াবে।

এতে করে বর্তমানে বরাদ্দ ১১১৩০ কোটি টাকা থেকে ৩৪২৪ কোটি টাকা বেড়ে সংশোধিত বাজেটে এসব খাতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ১৪৫৫৪ কোটি টাকা।

তবে সরকার ঘোষিত সহায়তায় কৃষি সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ায় প্রশ্ন তুলে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, "মন্দার ফলে কৃষিখাত কি এতটাই বিপর্যস্ত যে ১৫০০ কোটি টাকা দিতে হবে? আর আমরা দেড় কোটিও পাবো না। এ সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই।"

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, "সরকারের এ ঘোষণায় আমরা হতাশ হয়েছি। প্রণোদনামূলক প্যাকেজে পোশাক শিল্প খাতকে আমলে নেওয়া হয়নি।"

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বিকেএমইএ এবং বিজিএমইএ নেতারা অর্থমন্ত্রীর উপর চরমভাবে নাখোশ। আহারে!!!!! ওনারা এই চরম অর্থনৈতিক মন্দার সময় ওনাদের BMW, LEXUS, CYGNUS, PRADO গাড়িগুলো বিক্রি করে দিয়ে পায়ে হেটে অথবা বাসে করে অফিসে যাচ্ছেন, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন!!!!!! :((:((:((অর্থমন্ত্রী মহোদয় কেন যে এসব চোখে দেখছেন না? :((:((:((

পরিশেষে অর্থমন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ ৩৪২৪ কোটি টাকা রাজস্ব প্রণোদনা শুধুই বিকেএমইএ এবং বিজিএমইএ সদস্যদের দেয়া হোক। ;)
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×