somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘‘হেড মাউন্টেড ডিসপ্লে’’ আসছে আরো উন্নতরুপে, নতুন বিস্ময় নিয়ে।

১৭ ই জুন, ২০০৯ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে করুন কোন সার্জন রোগীর অপারেশন করছেন, তার হাতে রয়েছে ছুরি কাঁচি, তিনি ব্যস্ত রোগীর শরীরে সেই ছুরি কাচির ব্যবহারে। একই সঙ্গে তার চোখের সামনে ভেসে উঠছে রোগীর শরীরের যাবতীয় সব তথ্য।

এজন্য তাকে ঘাড়টি পর্যন্ত নাড়াতে হচ্ছে না। তাকাতে হচ্ছে না আশপাশে থাকা কোন মনিটরের দিকে। রোগীর শ্বাস প্রশ্বাস, রক্তচাপের গতি সব কিছু তিনি দেখতে পাচ্ছেন চোখ নাড়ানোর সঙ্গে সঙ্গে। এসব কথা ভাবলেই মনে পড়ে যায় স্টার ট্রেক কিংবা টার্মিনেটর ছবির কথা। যেখানে নায়ক কিংবা ভিলেন কারো দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে উঠছে ওই লোক সম্পর্কে সব তথ্য।



এবার সেরকম কিছু করে দেখাতে যাচ্ছেন জার্মানির বিজ্ঞানীরা৷ জার্মানির ড্রেসডেন শহরে অবস্থিত ফ্রাউনহফার ইন্সটিটিউট ফর ফটোনিক মাইক্রোসিস্টেমস বা আইপিএমএস এর গবেষকরা হেড মাউন্টেড ডিসপ্লে বা এইচএমডিকে আরো উন্নততর করে তুলেছেন। সাধারণত জেট প্লেনের পাইলটরা এই ধরণের এইএমডি ব্যবহার করে থাকেন৷ তবে এসব এইচএমডি আকারে বড়, ভারী এবং ব্যয়বহুল৷ তবে নতুন আবিষ্কৃত এইচএমডি হবে আকারে ছোট এবং হালকা, এমনটি জানালেন আইপিএমএস এর কর্মকর্তা ড. মিশায়েল শোলেস। তিনি বলেন, নির্মাণ কাজ এবং চিকিৎসা এই দুই ক্ষেত্রে নতুন যন্ত্রের ব্যবহার সম্ভব হবে।

এই আধুনিক এইচএমডিতে থাকবে নতুন প্রযুক্তির ডাটা আই গ্লাস। তারই মধ্যে রাখা থাকবে ১৯ বাই ১৭ মিলিমিটার আকারের একটি কম্পউটার চিপ। এই ক্ষুদ্রাকার কম্পিউটার চিপ সহজেই বসানো যাবে ডাটা আইগ্লাসের মধ্যে। ফলে যিনি এই আই গ্লাস ব্যবহার করবেন তিনি তার চোখের এক মিটার সামনে সব ধরণের তথ্য দেখতে পাবেন। চক্ষুগোলকের অবস্থান পর্যবেক্ষণ করার সঙ্গে সঙ্গে সামনে থাকা সেই ভার্চুয়াল স্ক্রিনেও পরিবর্তন আসবে। যেমন যিনি এই ডাটা আইগ্লাস ব্যবহার করছেন তিনি চোখ ডানে নাড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভার্চুয়াল স্ক্রিনের পাতাও পাল্টে যাবে। পেইজ স্ক্রল করা জন্য চোখের আইবল অর্থাৎ চোখের গোলক ঘোরালেই চলবে। ড. মিশায়েল শোলেস বলেন, নতুন এই ডাটা আইগ্লাসের ফলে অনেক কিছুই সম্ভব হবে। যেমন রোগীর অপারেশন করার সময় তার যাবতীয় প্রয়োজনীয় তথ্য, এক্স রে ছবি সার্জনের সামনেই থাকবে। প্রকৌশলী কোন নির্মাণ প্রকল্পে কাজ করার সময় সেই প্রকল্পের সব ধরণের মানচিত্র তার সামনে ভেসে উঠবে। ড. শোলেস আরো জানিয়েছেন, তারা এই আইগ্লাসকে আরো উন্নত করার চেষ্টা করছেন যাতে বাস্তব জগতের পাশাপাশি ভার্চুয়াল ছবিও সংযুক্ত থাকবে।

তথ্যসূত্র: ডয়চে ভেলে বাংলা সংবাদ

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ সকাল ৯:১৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×