somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের প্লেন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার চালুতে আবারো বিলম্ব। :(

২৫ শে জুন, ২০০৯ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্ব বিখ্যাত মার্কিন বিমান প্রস্তুতকারক কোম্পানি 'বোয়িং' পঞ্চম বারের মতো তাদের ৭৮৭ ড্রিমলাইনার-এর সরবরাহ এবং প্রথম ফ্লাইটটি স্থগিত করেছে। মার্কিন এই কোম্পানিটি জানায়, ড্রিমলাইনার চালু হতে আরো কয়েক সপ্তাহ লেগে যাবে।

৭৮৭ ড্রিমলাইনার শুধু নামেই নয়, দেখতেও স্বপ্নের মতো। প্রতিদ্বন্দ্বী এয়ারবাস ৩৮০-র মতো এ বিমান দৈত্যাকার নয়। অর্থাৎ, ভাসমান শহরের মতো এখানে জিম, ক্যাসিনো, বার ইত্যাদি না থাকলেও, মাঝারি আকারের এই বিমানটি দেখতে ভীষণ মিষ্টি। এখনও ফ্যাক্টরিতে থেকে গেলেও, কার্বন-ফাইবার মেটেরিয়াল দিয়ে তৈরি এই বিমানটিতে থাকছে বর্ধিত জানালা এবং কম শব্দের ইঞ্জিন। তার ওপর ৭৮৭ ড্রিমলাইনার অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, জ্বালানি সাশ্রয়ী এবং ফলত ফ্লাইটে সময় লাগবে কম।



কিন্তু, আবারও বিলম্ব কেন ? বোয়িং কোম্পানির প্রেসিডেন্ট স্কট কারসন জানান যে, বিমানটির ডানার এবং তার পার্শ্ববর্তী জায়গার কিছুটা পরিবর্তন প্রয়োজন। আর এই গোলোযোগ সাম্প্রতিক একটি পরীক্ষাতে ধরা পড়ায়, এবার ফ্যাক্টরিতেই আরো কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিয়েছেন কারসন।

প্রসঙ্গত, 'নতুন প্রজন্মে'র প্রায় চারটি ড্রিমলাইনার কেনার জন্য যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান। এছাড়াও, থাকছে চারটি ৭৭৭-৩০০ ইআর এবং দুটি ৭৩৭-৮০০। সব কিছু ঠিক থাকলে আগামী ৩০-শে জুন অবশেষে আকাশ পথে পাড়ি দেবে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। স্বপ্নের মতোই!

তথ্যসূত্র: ডয়চে ভেলে বাংলা সংবাদ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৯ রাত ৯:১৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×