আজ আমি কিছু লিখবো!
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মধ্যখানে ছেদ পড়লে সবকিছুই হিজিবিজি হইয়া পড়ে। বিশাল বিরতিতে মাথার মধ্যে এখন যেন লেখার কুনু আইডিয়া নাই। কি লিখুম! যা-তা অবস্থা। তয় একটা কিছু আইজ লিখি। মজার কুনু ঘটনা।
ক'বছর আগে কুয়াকাটায় সমূদ্র দর্শনে গেসিলাম। কয়েক বন্ধু মিল্যা। সমূদ্র পাড়ে সৈকতে অসংখ্য মানুষের গিজ গিজ করা ভীড়।
আমরাও ব্যাপক মজা নিতাছিলাম। একসময় আমি ক্লান্ত হৈয়া পাড়ে একটু জিরিয়ে নিচ্ছিলাম।
মানুষের কোলাহল দেখতাছি বইসা বইসা। কত রং বেরংয়ের মানুষ।
হঠাৎ একটা ব্যতিক্রমী ঘটনার প্রতি আমার নজর পড়লো। আমার ডানপাশে দেহি একজন বুড়া চাচা। সাদা-শুভ্র দাড়ি আর পাজামা-পানজাবি পরা চাচারে সমূদ্রে নামার জন্য তাঁর ক'জন পুচকি (সম্ভবত
নাতনি টানাটানি করতেছে। চাচা কুনুরকমেই পানিতে নামবেননা। তাঁর সমূদ্র দেইখাই শান্তি!
তারপরও নাতনিগুলান টানাটানি করতেই চাচা নামতে রাজি হইলেন।আমি চাচার দিকে তাকাইয়া আছি একদৃষ্টে। ওমা! দেহি চাচা পানজাবিটা খুইলা জুতার উর্পে রাইখা দৌড়াইয়া সমূদ্রের পানিতে নামলেন। আর ঠিক ফরজ গোসলের মতন কইরা তিনবার কুলি কইরা তিনবার নাকে পানি দিলেন। তারপর গুনেগুনে তিনটা ডুব দিয়ে ভৌঁ দৌড়ে আবার পারে এসে গেলেন।
আমিতো এই দৃশ্য দেইখা হাসতে হাসতে শেষ। চাচা'র বিশাল সমুদ্রে গাঁয়ের পুকুরের মতন গোসল করা দেইখা আমার চাচারে বড্ড মায়া লাগসিলো। আহারে কত সহজ মানুষগুলো!
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন