আচ্ছা আমিও একটা গল্প বলি
সুখছেঁড়া জোছনার গল্প
আঁচল হারানো ভুলের গল্প
কিংবা চোখাচোখির গল্প
আচ্ছা তবে গল্পই বলি।
শুরু:
নদীরা মরে যায়
জোছনারা নীরব হয়
রাতের আকাশে অনেক তারা
এবং একটা পাখি ডানা ঝাপটা দেবার পর
উড়ে যায়
মনটা কেমন যেন একা হয়ে উঠে
নি:স্বঙ্গতা ঝাপিয়ে পড়ে
কালো রঙের বিড়ালটা 'গরগর' করে উঠে
আর ময়না মাথা ঠেকিয়ে দ্বারে বসে
হু হু বাতাস শিস দেয়
আঁচলটা মুখে টেনে
চোখজোড়া শাজনা গাছের নরম ডালে রেখে
তার বুকটা হাহাকার করে উঠে
'কেমন আছেন মানুষটা, না জানি খেয়েছেন কি না'
আর ভাবতে পারেনা ময়না
কেঁদে উঠে হুহু করে
গুমড়ে উঠে স্মৃতিগুলো
জেগে উঠে চারপাশের শ্রোতারা
ঘাস,ইঁদুর আর ঝরা পাতা
'মানুষটা' শব্দটি ময়নার বড় আদরের
ইচ্ছে করে তার, শব্দটাকেই জড়িয়ে ধরে
কতদিন 'মানুষটা'কে দেখেনা
নাহ! গল্পটা জমে উঠছেনা। বরং আরেকটা গল্প শুনেন।
শুরু:
কোঠরগত চোখ জোড়া
তাকিয়ে থাকে অবিকল পাখির মত
চাতক নয়তো ঝড়ে বিধ্বস্ত পাখি
বিস্ময়ে তাকিয়ে থাকে
রাস্তায়
আমার আরো বিস্ময় জাগে
চোখগুলোর দিকে তাকিয়ে
মায়া লাগে
লাল চোখ নীল চোখ
অপরাধী কিংবা নিরপরাধ চোখ
চলে যায় ভ্রাম্যমান কারাগারে
পথে যেতে দেখে যায়
স্বাধীন মানুষগুলোকে
অপার আনন্দ তাদের,ভাবে
বিস্ময় জাগে চোখে
গাদাগাদি করে যায়
ঠাসাঠাসি করে যায়
বুনো হাঁসের মতন
ভেঁড়ার পালের মতন
টেনে-হিঁচড়ে নিয়ে যায়
(মনে হয়) ।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১০ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


