জটিল একটা সমস্যায় আছি। কোন কিছুই মনে রাখতে পারছি না। দেখা যায়, বাসা থেকে বের হবার সময় আম্মা যদি বলে, যাবার সময় আমাকে ৫০টাকা ফ্রেক্সি করিস তো! বলছে ঠিকই, কিন্তু আমার মনে থাকে না। কিন্তু হঠাৎ করে ঘন্টা দুয়েক পর মনে পড়ে। তখন দৌড়ে ফ্লেক্সি করি।
অথবা বাসা থেকে বের হলাম, বের হয়েই ২/৩ মিনিট যাবার পর অনেক সময় মনে হয়, আরে আমার ম্যানিব্যাগ/ মোবাইল ফেলে এলাম!!
তাছাড়া বাসে বা কোন জায়গায় বসলে, সাধারণত আমি আমার হাতের জিনিসপত্রগুলো সামনে থাকা টেবিলে বা অন্য কোন স্থানে রাখি, দেখা যায় কি রাখা জিনিসপত্রগুলো না নিয়ে আমি চলে আসি। তবে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমার প্যানড্রাইভ নিয়ে। সপ্তাহে ৪/৫ টা ঝামেলা পোহাতে হয়, এই প্যানড্রাইভ নিয়ে।
তবে এ সমস্যাটি হচ্ছে যখন কেউ আমাকে কোন দায়িত্ব দেয় বা আমি মনে করি এ কাজটি করতে হবে, ঠিক তখনই লাগে প্যাচ।
আমি বুঝতে পারছি না, এটা কি আমার স্মৃতিশক্তির সমস্যা নাকি উক্ত বিষয়সমূহে সঠিকভাবে গুরুত্ব না দেয়ার অভাব (বেখেয়ালি) ?
কিন্তু অন্য কোন ক্ষেত্রে তেমন কোন সমস্যা হচ্ছে না। শুধুমাত্র এই জায়গায়....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

