গতকাল ছিল ওয়ার্ল্ড হার্ট ডে ২০১০। গতকালের পত্রিকাতে ওরিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড এর ভাষ্য অনুযায়ী প্রতি বছরে বিশ্বে ১.৭১ কোটি মানুষ মারা যায় হৃদরোগ ও স্ট্রোকে।
তবে এ ধরনের অপ্রত্যাশিত মৃত্যুর সংখ্যা এড়াতে যে ১০টি সচেতনতার কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে :
১। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা।
২। কর্মঠ হোন এবং হৃদরোগ নিয়ন্ত্রণে সচেষ্ট হোন এবং নিয়মিত লক্ষ্য রাখুন।
৩। তামাক জাতীয় যে কোন দ্রব্য হতে দূরে থাকুন।
৪। শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখুন।
৫। রক্তচাপ, কোলেস্টেরল, গ্লুকোজসহ শারীরিক বিভিন্ন পরিমাপগুলো জেনে নিন।
৬। অ্যালকোহল পান হতে সম্পূর্ণরূপে বিরত থাকুন।
৭। অফিস, বাড়ি ও জনবহুল এলাকাগুলো ধূমপানমুক্ত পরিবেশ তৈরী করুন।
৮। কর্মক্ষেত্রে শারীরিক পরিশ্রম করুন।
৯। হোটেল, ক্যান্টিন বা ফাস্টফুডগুলো হতে স্বাস্থ্যকর খাবার যাচাই করুন।
১০। যে কোন ক্ষেত্রে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করুন।
আশা করি আমরা উপরোল্লিখিত বিষয়গুলো শত ঝামেলার মাঝে নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হবো।
সবার সুখময় দিন কামনা করি।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১০ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



