২৯ সেপ্টেম্বর। আজ, আমার কাছে বিশ্ব মা দিবস। আমার মায়ের সাথে অন্য মায়েদের পা ছুয়ে সালাম। পোস্টের শুরুতে সকল মায়েদের দীর্ঘায়ু এবং সুস্থ্য, সুন্দর জীবন কামনা করি। এ দিনে মা আমাকে তার নারী জীবনের সবোচ্চ তীব্রকষ্ট উপেক্ষা করে দেখিয়েছেন এ পৃথিবী। পরিচয় করিয়েছেন সবুজ প্রান্তর, অকৃত্রিম বায়ের সঙ্গ, মানুষের ভালোলাগা আর বাবার মুখের দূরন্ত হাসি। এ দিনটি যেমন আমার কাছে অতি আনন্দের তেমনি অতি কষ্টের। আমার মায়ের এই হাসি দেখে মনে হলো, এ হাসিতে নিজের না বলা আত্মভাষা আছে। লালন করে চলেছিলেন নিজের না পাওয়া কিছু চাওয়া। কিন্তু আমি কি তা দিতে পেরেছি। না! না আমি পারি নি। পারি নি তার স্বপ্নের পূর্ণতা দিতে। আমি পারি নি তোমার মতো করে স্বপ্ন দেখতে।
ভাবতেই অনেক খারাপ লাগে, তুমি জীবনে সবই দিয়ে গেলে। কিন্তু আমাদের কাছে কি পেলে? তবুও বলবো, যা করেছি ক্ষমা করে দিও। শুধু দোয়া করো জীবনের আগামী যে সময়গুলো আছে, তার মাধ্যমে যেন তোমার গুণমগ্ন হতে পারি। সব কষ্ট তোমার মতো সব মায়েদের কাছ থেকে চলে যাক, চলে যাক অনেক দূরে। চোখের কোণ থেকে অশ্রু যেন আর না ঝড়ে সেই চাওয়া বিধাতার কাছে।
দিনটিকে বিশ্ব মা দিবস বলে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে এ দিনটির ব্যাখ্যা ব্যতিক্রম। মা শব্দটি কতো ছোট, কিন্তু এ প্রবন্ধ বা ব্যাখ্যা কি শেষ করা সম্ভব? আমার কাছে তা মনে হয় না।
পৃথিবীর সব মায়েদের জন্য দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



