শুধুমাত্র সময়ের অপেক্ষা। সবকটি উইকেট হারিয়ে নিউজিল্যান্ড দলের সংগ্রহ ১৭৩। কোন ধরনের দুর্ঘটনা না ঘটলে বাংলাদেশ দল সিরিজ জয়ের আরো কাছাকাছি পৌছে যাবে আজ এ ম্যাচ জেতার মাধ্যমে।
লক্ষ্যনীয় ব্যাপার হচ্ছে, আজ শাহরিয়ার নাফিসের ক্যারিয়ার শুরুর প্রথমে যেভাবে যে ভঙ্গিতে খেলতো, আজ ঠিক সেই ভাবেই খেলে যাচ্ছে। এই শাহরিয়ার নাফিজের খেলার দেখে মনে হতো আরো একজন দায়িত্ববান এবং ভালো খেলোয়ার যুক্ত হলো বাংলাদেশ ক্রিকেট পরিবারে। কিন্তু বেশ কিছু ম্যাচ খারাপ খেলার কারনে এবং আইসিএল ক্যালেংকারীর কারনে অনেকদিন মাঠের বাহিরে থাকতে হয়েছে।
আমার কাছে যা মনে হয়েছে, ওর স্কোয়ার ড্রাইভে বেশ কিছু সমস্যা ছিল। কিন্তু আজ এ ধরনের বেশ কিছু শর্ট নির্দিধায় খেলল শাহরিয়ার।
জয় হোক বাংলাদেশের, আরো একটি ম্যাচ জেতার মাধ্যমে বাংলাদেশ পৌছে যাক সিরিজ জয়ের লক্ষ্যে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ : 35/0 (5.0)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



