আমি যা করি তা “কলা”
যা বানরের প্রিয় খাদ্য।
আমি যা দেখি তা “সরষে ফুল”
যা সব পাগলেই দেখে।
আমি যা আঁকি তা “মান কচু”
যা শুকরের খুব প্রিয় খাবার।
আমি যা বলি তা “ঘ্যাঙর ঘ্যাঙ”
যা কোলা ব্যঙের প্রিয় উচ্চারণ।
আমি যা শুনি তা “রোদন”
যা বাতাসের কানে নিয়তই বাজে।
আমি যা লিখি তা “কাঁঠাল পাতা”
যা ছাগলের প্রিয় খাবার।
আমি যা পড়ি তা “বাঁশ পাতা”
যা নিঃশব্দে ঝড়ে।
আমি যা অনুভব করি তা “কাঁচা রোদ”
যা শীত রাতে দারুন কাজ দেয়।
আমি যা মনে রাখি তা “জিগের আঠা”
যা ভাঙ্গে, দাগ উঠেনা।
আমি যা শ্রদ্ধা করি তা “ভগবানের পিতা”
যা আমি নিজেই গড়ি-ভাঙ্গি।
আমি যা ভালোবাসি তা “ভোর”
যা সব কিছুকে বাসি করে।
আমি যা ঘৃণা করি তা “গোল আলু”
যা সবদিকে সমান।
আমি যা হিংসা করি তা “ হাঁসের ডিম”
যা এক বৃক্ষে দুই ফল।
আমি যা খুঁজি তা “ঈশ্বর”
যা সৃষ্টি করা যায়।
আমি যা চাই তা “সৃষ্টিশীল ঈশ্বর”
যা তোমার চোখে বিদ্যমান।
আমি যা পাই তা “লোনা জল”
যা সবাই পায়না তোমার কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

