somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেশোয়ার থেকে পঞ্চগড় .।.।.।.।.।।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমি কৈশোর পেড়িয়ে সদ্য তরুন । উচ্চমাধ্যমিক পেরিয়ে বিশ্ববিদ্যালয় এর ভরতি যুদ্ধে উতরে যাওয়া হলেও পছন্দের বিষয়ে পড়তে না পারার কষ্ট নিয়ে ঘরে । হঠাত জাপানের মনবুশো স্কলারশীপ আর পাকিস্তানের প্রেসিডেন্ট ডিরেক্টটিভ স্কলারশীপে এপ্লাই করে ফেললাম । পেয়ে গেলাম পাকিস্তানের টা । বাসায় সবাই প্রথমে মেনে নিতে না চাই লেও কেমন করে যেন আমার পায়ের বাধন একটু হালকা হলো । শিক্ষা মন্ত্রনালয় থেকে যখন ফোন এলো তখন আমি রোমাঞ্চিত নতুন কিছু দেখব বলে আবার শত্রু দেশ পাকিস্তানে যাব বলে মন ছোট লাগছিল ।কারন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সনে ছাত্রলীগের নেতও ছিলেন । তবে আমার ছিল আরও একটি কারন .।.।.। এই উপমহাদেশ কে জানার । আর আমি "আমার এলাকায় মুক্তিযুদ্ধ" এর উপর রচনা প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার পেয়েছিলাম । তখন আমি হাসান আজিজুল হক সম্পাদিত মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আমার পাকি দের উপরে ঘৃনা আর ওদের মুল্যবোধের অবক্ষয় জানার আগ্রহও ছিল ।

আমি প্রথম বার যাওয়ার সময় বিমানে ঢাকা টু করাচি, করাচি টু পেশোয়ার গিয়ে ছিলাম । কিন্তু এরপর আমি অনেকাবার পেশোয়ার টু পঞ্চগড় ভ্রমন করেছি আমি সড়ক , রেল পথে । এই পথে আমি নিম্নোক্ত পথ টি অনুস্বরন করেছি ।

পেশোয়ার টু লাহোর (ভায়া রাওয়াল পিন্ডি-ইসলামাবাদ) - বাই বাস


লাহোর টু অমৃতসর (ভায়া উয়াগা বর্ডার) - বাই ট্রেন / বাস



অমৃতসর টু দিল্লী - বাই বাস ।



দিল্লী টু কোলাকাতা - বাই ট্রেন ।



কোলকাতা টু ঢাকা বাই বাস

তারপর ঢাকা টু পঞ্চগড় বাই বাস .।.।।


ভাইরে তা আবার ৪দিনে । এখন অবাক লাগে বৈকি ।


এই স্মৃতি গুলো একজন তরুনের উন্মুক্ত পাখির মত , রঙ্গিন দুরবীন দিয়ে তাকানোর মতই সুন্দর আর রোমাঞ্চকর । মোট ৫ বার আমি এই পথে হেঁটেছি । ইতিহাসের পাতা একটার পর একটা খুলে গেল আমার যৌবনের উম্মাদনায় ।

সামাজিক বিজ্ঞানের বইয়ের পাতায় ছাড়া তখন তেমন পড়াশুনাই বা কি ছিল আমার । তক্ষশীলা , হরপ্পা সভ্যতা , পাল, সেন শাসন
, মোঘল শাসন , নবাব রা , ইংরেজ রা , ইন্দোপাক আমল এবং এরপর আমাদের হাজার বছরের অর্জন স্বাধীনতার ইতিহাস আমার কাছে ধরা দিয়েছে ।

আমি যেমনি পঞ্চগড়ে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে খেয়েছি তেমনি তেমনি চীন- ইন্দো- পাক সীমান্তের অভীন্ন কারাকোরাম পর্বতমালার কে-২ পাদদেশের আপেল গাছে চড়ে আপেল পেড়ে খেয়েছি ।সে এক চমতকার অভিজ্ঞতা ।
পেশোয়ার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তরিত প্রকৌশল বিষয়ে পড়ছিলাম । প্রথম সামার ভেকেশনের ২মাস ছুটি । আমার সাথে ছিল খুলনার বন্ধু কুয়েট সিভিলের সুজন । প্রথম সেমিস্টারে আমরা লেট থাকার কারনে একটু পিছিয়েছিলাম বটে কিন্তু পাকি দের বাঙ্গালির মেধা দেখাতে ভুল করিনি । ফাইনাল ইয়ারে মরন কামড় দিলাম রিসার্চ এ । হাভার্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কনফারেন্স স্পীকার হিসেবে সু্যোগ পেয়েছিলাম ।

চলুন যাত্রা শুরু করা যাক । আমরা ঠিক করলাম আমরা বাই রোড যাব । এর আগেই আমরা একজন যিনি আগে এই পথে গেছেন তার কাছে ব্যাপার গুলো(ট্রান্সসিট ভিসা পাওয়ার উপায়, খরচ, পথের বর্ননা ) জেনেনিলাম ।
আর এক শুভ দিনে বেড়িয়ে পড়লাম আমি আর সুজন পেশোয়ার থেকে পঞ্চগড়েরপথে , আমার পিঠে ট্রেভেলিং ব্যাগ আর বুকের মাঝে অপাড় রোমাঞ্চ ।

প্রথমে আসাযাক আমরা যেই পেশোয়ার থেকে ভ্রমন শুরু করছি সেই শহরের কথায় । সংস্কৃত ভাষায় যার নাম পুরুষ্পুড়া যার মানে দ্যা সিটি অফ মেন ।

২০০০ বছর পুরনো ইন্দো-ইরানী গান্ধারা সভ্যতা এখানেই ছিল খাইবার গিড়িপথ এখান থেকে আফগানস্থান যাওয়ার এবং স্থল পথে উপমহাদেশে আসার তখনকার সময়ে একমাত্র পথ । আলেকজান্ডার দ্যা গ্রেট এই পথেই এসেছিলেন । আমিও আসেছি । আমরা যারা নব্য মুসলিম (৬০০বছর ) তাদের পুর্বপুরুষ এই পথে এসেছেন ।

আমি পেশোয়ার থেকে বাই বাস ডাইয়্যু এক্সপ্রেস করে ভ্রমন শুরু করলাম । আমরা লাহোর যাব পথিমধ্যে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ হয়ে যাবে গাড়ি । রাওয়ালপিন্ডির অদুরে হলো তক্ষশীলা । তক্ষশীলাকে উর্দুতে বলে টেক্সিলা ।

আজ এখানেই থাক । অন্য একদিন সামমের রাস্তার কথা বলা যাবে । আপনারা শুনতে চাইলে ।



সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিঠে কোদাল, হাতে মোবাইল

লিখেছেন মুনতাসির, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২৪



শীতের সকাল।
কুয়াশার চাদরে মোড়ানো মাঠ,
পিঠে কোদাল, হাতে সময়—
মাটি আর মানুষের প্রতিদিনের নিরব সংলাপ।

বগুড়া, ২০২৬। ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×