somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুতে ছিল প্রথমঃ- যা রমজান উপলক্ষ্যে বিশেষ কিছু.....প্রশ্ন পাঠিয়ে উত্তর জেনে নিন মেইলবক্স থেকে

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে জানাচ্ছি সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আশা রাখছি সবাই ভাল আছেন। রমজানকে ঘিরে আমাদের মনে অনেক প্রশ্ন উদিত হয়, বিশেষত মাসলা-মাছায়েল সমন্ধে !

মুলত সকল প্রকার প্রশ্ন ও তার সমাধান জানার জন্য উলামায়ে কেরামের খেদমতে যাওয়া উচিত। এই জন্য হাদীস শরীফে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর পবিত্র এরশাদ
“আলেম-উলামাদের কাছে যাওয়া, তাদের সহবতে থাকা এবাদত সমতুল্য।” অন্যত্র আছে
“বুযুর্গ লোকের সান্নিধ্যে আদবের সাথে কিছুক্ষণ থাকাও হাজার রাকাত নফল নামায অপেক্ষা উত্তম।”

তাই মনের প্রশ্ন-উত্তর জানার জন্য মিডিয়া ব্যবহার না করে নিজে উলামা হযরত গণের সান্নিধ্যে যাওয়ার বিকল্প আর কিছু হতে পারে না।

হ্যা, সবসময় সুযোগের অভাবে ও আগ্রহের সল্পতার কারণে এই সান্নিধ্য সম্ভব হয়ে উঠে না। তাই আলেমগণই আমাদের কাছে আসেন !!!!

যেহেতু এলেম অর্জন করা প্রত্যেক এর জন্য ফরয করা হয়েছে। তাই জানার দিকটা মাধ্যম অপেক্ষা বেশী গুরুত্ববহ।


এই উদ্দেশ্যকে সামনে রেখে একটি মেইল বক্স খোলা হয়েছে যেখানে রমজান তথা ইসলাম সমন্ধে যেকোন প্রশ্নের উত্তর দেওয়া হবে ঈনশা-আল্লাহ।
কিছু নিয়মাবলীর উপর প্রতিষ্ঠিত এই মেইল বক্সে প্রশ্নের কোরআন-হাদীস সম্মত উত্তর দেয়া হবে ঈনশা-আল্লাহ।

১.প্রশ্নকর্তার পুর্ণ নাম, ঠিকানা, মোবাইল নম্বর(যদি থাকে) থাকতে হবে।
২.সংক্ষিপ্ত ভাবে একসাথে সর্বাধিক দুইটি প্রশ্ন।
৩.ভাষাঃ বাংলা অথবা ইংরেজি।
৪.যে মেইলে উত্তর পেতে চান তা উল্লেখ থাকতে হবে।

মনে রাখতে হবে
আল্লাহ তায়ালা বলেন “হে নবী আপনি বলে দিন, আল্লাহকে যে পেতে চায় সে যেন আপনার সুন্নতের অনুসরন করে তবে আল্লাহও তাকে ভালবাসবেন তার গুনাহ সমুহকে ক্ষমা করে দেবেন।” সুরা আল-ইমরানঃ৩১।

তাছাড়া আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এরশাদ করেন “যে ব্যক্তি তার আমীরকে মান্য করল সে যেন আমি রাসুলকে মানল, আর যে আমি রাসুলকে মানল সে আমার সাথে জান্নাতে থাকবে।”

এই জন্য মানার জিন্দেগী অর্জন করতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে পবিত্র কোরআনে বর্ণিত, মানুষের মধ্যে হেদায়েত তথা আল্লাহকে পাবার শর্ত চারটি।
১.তলব তথা আগ্রহ তথা আকাঙ্ক্ষা।
২.কিছু কষ্ট বা মোজাহেদা বা মেহনত
৩.সুন্নতের যথাযথ অনুসরণ
৪.দোয়া তথা আল্লাহর কাছে প্রার্থনা

এ সকল শর্ত পুরণ না করলে অমুসলিম কেন মুসলমান ও হেদায়েত থেকে দূরে তথা বঞ্চিত থাকবে। আল্লাহ তায়ালা আমাদের বোঝার তৌফিক দান করুন।
তাই জানার আছে অনেক কিছু ! দেরী না করে প্রশ্ন প্রেরণ করুন ও ঈনশা-আল্লাহ আমল করুন।
মেইল-বক্সের ঠিকানাটি হচ্ছে

[email protected]


প্রশ্নের উত্তর দেবেন
*মাওলানা মোঃ হেমায়েত উদ্দীন
*হাফেজ মাওলানা মোঃ আল-আমীন
*মুফতী মোঃ মজিবর রহমান
*বান্দা মোঃ সোলায়মান সৌরভ । ঈনশা-আল্লাহ…

তো দেরী না করে আজই এই সুযোগ গ্রহন করুন ও অন্যদেরকে জানতে সহায়তা করুন।
আল্লাহ তায়ালা সবাইকে হেদায়েত ও সুস্থতা দান করুন। আ-মীন।



(সকলের খেদমতে সংগৃহীত)

যে কেউ এই পোষ্টকে যে কোন জায়গায় কাটপিছ ছাড়া দিতে পারেন !!!
আজই সুযোগ গ্রহন করুন এবং অপরকেও পৌছে দিন।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×