প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত তার প্রমাণ বিএনপির কাছে রয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। বলেছেন, ‘আমেরিকা ও কানাডায় জয় অবৈধ ভিওআইপি ব্যাবসা করছে। আমাদের তথ্য যদি ভুল হয় তাহলে তারা সংসদে এ বিষয়ে কথা বলুক, আমরা উত্তর দিতে প্রস্তুত।’
শুক্রবার দুপুরে গুলশানের নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সজিব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টির আন্তর্জাতিক তদন্তের দাবি করেন তিনি।
জয়নাল আবদিন ফারুক বলেন, প্রতিসপ্তাহে অবৈধ ভিওআইপি ব্যবসার কারণে বাংলাদেশ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আর গত কয়েক বছরে জয়ের অবৈধ ব্যবসার কারণে দেশের প্রায় দেড় হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সংসদে বিরোধীদলকে কথা বলতে না দেয়া ও মাইক বন্ধ করে দেয়ায় তিনি বলেন, ‘স্পিকারের নিরপেক্ষতা নিয়েও আমাদের প্রশ্ন রয়েছে।’
তিনি আরো বলেন, সরকার নিজেদের সমালোচনা শুনতে নারাজ আর তাই তারা বিরোধী দলের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার জয়নাল আবদিন ফারুক সংসদে জয়ের বিরুদ্ধে অবৈধ ভিওআপি ব্যবসার অভিযোগ উত্থাপন করলে ডেপুটি স্পিকার তার মাইক বন্ধ করে দেন। এর প্রতিবাদে বিএনপি সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করে। পরে আওয়ামী লীগের সংসদ সদস্যদের দাবির মুখে ফারুকের দেয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকেও বাদ দেয়া হয়।
বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী বিদ্যুত উৎপাদন সংক্রান্ত তথ্যে মিথ্যাচার করেছেন দাবি করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সরকারের এক বছরে ৭০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন বাড়ানোর কথা বলেন। অথচ সত্য হচ্ছে যে, এ সরকার এক মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনও বাড়াতে পারেনি।
আরটিএনএন ডটনেট/আইএইচ/এমএম_১৫৫৮ ঘ.
তাহলে জয় কি তারেকের পথেই হাটা দিল!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


