somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যাম্পপোস্ট

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শহরের প্রতিটা রাস্তাই আজকাল আলোকোজ্জ্বল। বেশিরভাগই নিয়ন আলোর ল্যাম্পপোস্ট। কিছু এনার্জি সেভার বাতির ল্যাম্পপোস্টও চোখে পড়ে দু'এক জায়গায়। নিয়ন আলোয় সবকিছু কেমন যেন জন্ডিস জন্ডিস লাগে, যা-ই চোখে পড়ে, সবই হলদে। কিন্তু এর আলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, এর ফলে গলি-ঘুপচির সবকিছুই চোখে পড়ে। সাদা আলোয় সব দেখতে ভালো হলেও আলো ছড়ায় কম, ফলে এক ল্যাম্পপোস্ট থেকে আরেক ল্যাম্পপোস্টে ঠিকমত আলো পৌঁছায় না, কেমন যেন মিলিয়ে যায়। মাঝে মাঝে দু'একটা ল্যাম্পপোস্টে বাতি নেই। লোকেরা এসে সাড়িয়ে বা বদলে দিয়ে যায় নিয়মিত। ইদানিং খুব বেশি নষ্ট হচ্ছে বাতিগুলো! যার ফলে দু'এক জায়গায় কিছুটা অন্ধকার। তার উপর আবার শীতের রাতে কুয়াশা ভালোমতই পড়েছে।

রাত ১ টার মত বাজে। ছেলেটি একমনে হাঁটছে রাস্তা ধরে। হাতে সিগারেট। কিছুক্ষণ পর পর ফুঁকছে আর ধোঁয়া ছাড়ছে। কুয়াশায় ছেলেটির চেহারা ঠিকমত বোঝা যাচ্ছে না, তার ওপর আবার হুডি জামা পড়ে মাথাও ঢেকে রেখেছে। একটা একটা করে ল্যাম্পপোস্ট পার হয়ে আসছে, ক্রমাগত একই গতিতে যেন মাপা পদক্ষেপে এগিয়ে আসছে। রাস্তার মোড়ের দিকে এগুতেই অলস শুয়ে থাকা কুকুরদের মধ্য থেকে দু'টি ঘেউ ঘেউ করে চিৎকার করে উঠলো। বাকি তিনটি তখনও আয়েস করে শুয়ে রইলো, যেন শীতের রাতের কম্বল মুড়ে শুয়ে আছে, নড়তে ইচ্ছে করছে না। কুকুরগুলোর চিৎকারে ছেলটি যেন খানিকটা ছিঁটকে উঠলো। হাত থেকে আধখাওয়া সিগারেটটা খসে পড়লো রাস্তায়।

ছেলেটি আরেকটু কাছে যেতেই, কুকুর দু'টো চিৎকার থামিয়ে কুঁই কুঁই করতে লাগলো। শুয়ে থাকা বাকি তিনটি কুকুরও যেন গা ঝাড়া দিয়ে উঠে বসলো। তারপর ছেলেটি পকেট থেকে একটি প্যাকেট বের করে কিছু একটা ছুঁড়ে দিল কুকুরগুলোর দিকে। সঙ্গে সঙ্গে কুকুরগুলো দৌঁড়ে চলে এলো, ছেলেটির কাছে পড়ে থাকা জিনিসগুলো খেতে লাগলো। হঠাৎ মনে হলো ছেলেটি উপরের ল্যাম্পপোস্টের দিকে যেন তাকালো, সাথে সাথেই ল্যাম্পপোস্টের বাতিটি নিভে গেলো- আবার মনে হয় নস্ট হলো। আলো চলে যাওয়ায় জায়গাটা হঠাৎ ঘুটঘুটে আঁধারে ঢেকে গেলো। ক্ষণিকের মধ্যে রাস্তায় আর ছেলেটিকে চোখে পড়লো না। যেন মুহূর্তেই মিইঁয়ে গেলো ভোজবাজির মত। রাস্তার এমাথা-সেমাথা কোথাও নেই ছেলেটি!

পাশের ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো এসে পড়ছে কুকুরগুলোর উপর। সেখানে ছয়টি কুকুর তখনও গোগ্রাসে খাবার গিলে চলেছে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

×