রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার পার্থ গোপাল বনিক ও জেলার ফারুক আহমেদের বিরুদ্ধে আদালত অবমাননার কারণে হাইকোর্ট রুল জারি করেছে। হাইকোর্টের দেয়া জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের নিকট পৌঁছার পরও আসামিদের মুক্তি দিতে দেরি করায় আজ বৃহস্পতিবার এ রুল জারি করা হয়। বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। এ দুজনকে আগামী ২৮ সেপ্টেম্বর আদালতে সশরীরে হাজিরের নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি ছাত্র সংঘর্ষের ঘটনায় শিবিরের ৪০ নেতাকর্মীকে সন্দেহ ভাজন হিসেবে গ্রেফতার হরা হয়। পরে হাইকোর্ট ৪০ জনকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। কিন্তু কারা কর্তৃপক্ষ এ সংক্রান্ত কাগজ পত্র হাতে পাওয়ার পরও ২০ দিন পর্যন্ত তাদের আটকে রাখে। এ আটকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করলে আজ শুনানি শেষে এ নির্দেশ দেয় আদালত।
রাজশাহীর জেল সুপার ও জেলারের বিরুদ্ধে হাইকোর্টের রুল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।