somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলতে চলতে- এর পেছনের কথা আর একটা ভাঙা স্বপ্ন

২২ শে জুন, ২০১১ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সাধারণত কোন নির্দিষ্ট বিষয়-বস্তু ধরে কিছু লিখিনা। আমার আশে-পাশের চেনা, অচেনা, অল্পচেনা মানুষজনের জীবনের গল্পটাকে নিজের ভাষায় সাজিয়ে লিখি। এজন্য এক বন্ধু আমার নাম দিয়েছে ‘চলমান ডায়েরী’। জীবনের চলতি পথে মানুষের সব আনন্দ-বেদনা, সুখগুলোকে নিজের মত করে লিখতে ভালো লাগে। ‘চলতে চলতে’-টা শুরু করেছিলাম আসলে নিজের দিনলিপি দিয়ে। পরে দেখলাম , সেখানে আসলে লেখার মত কিছু পাইনা। তারপর থেকে শুরু হলো অন্যের গল্প লেখা। ট্যাগে অবশ্য উল্লেখ থাকে কোন লেখাটা অন্যের জীবনের গল্প নিয়ে , কোনটা আমার নিজের। এ হলো ‘চলতে চলতে’-এর পেছনের কথা।



ভাঙা স্বপ্ন


একদিন আমার প্রিয় এক বান্ধবীর অনুভূতির গল্প শুনছিলাম। শুনতে শুনতে মনে হলো গল্পটা ও যেভাবে বলছে, সেটার চেয়ে আমার নিজের ভাষায় বলাটা আমার পক্ষে একটু কঠিনই হয়ে যায়। ওকে বললাম লিখে ফেলতে। যেহেতু ওর কোন ব্লগ অ্যাকাউন্ট নেই, তাই ওর অনুমতি নিয়ে লেখাটা আমার অ্যাকাউন্ট থেকেই ব্লগে দিয়ে দিলাম। লেখাটার সাথে একটা গানও জুড়ে দিলাম, যে গানটা এখন প্রায় সারাক্ষণই ওর আইপডে বাজতে থাকে। যদিও গানটার টাইটেলটা বাদে বাকি আর কথাগুলোর সাথে ওর গল্পের কি সম্পর্ক জানা নাই। তবুও গানের সুরটা ভালো লাগলো দেখে গানটাকেও জুড়ে দিলাম লেখার সাথে।



আমি জানি, তুমি এখন আর আমার জন্য নও। এইযে, এই গাছের নিচের বেঞ্চটায় বসে আছো, আমার অপেক্ষাতে নয় নিশ্চয়ই! আমি এটাও খুব ভালো করেই জানি, এখনই যদি তোমার সামনে গিয়ে দাঁড়াই বরাবরের মতই তুমি মিথ্যে বলে যাবে, “আমি তো তোমার অপেক্ষাতেই বসে আছি।“
ডাঁহা মিথ্যে কথা! অবাক হই - এত অবলীলায় মিথ্যে বলা শিখলে কিভাবে তুমি? নাকি প্রথম থেকেই এমনটা ছিলে? যতটা তুমি দেখিয়েছো, সবটাই ছিল অভিনয়! কখনোই আমি তোমার মনে জায়গা করে নিতে পারিনি। আমি ছিলাম শুধুই তোমার অবসরের সংগী। তোমার কাছে আমার আবেগগুলোর দাম ছিল না কখনোই। আফসোস হয়, একথাটা বুঝতে অনেক দেরী করে ফেলেছি আমি। নিজেকেই নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে সেজন্য। অনেক হয়েছে, আর ছোট করতে চাইনা নিজেকে। ফিরিয়ে নিচ্ছি আমাকে তোমার পথ থেকে। এখন থেকে জানবে, আমি কখনো ছিলাম না। তুমি যেমনটা ভালোবাসোনি, তেমনটা আমিও বাসিনি। একটা মিথ্যেকে বারবার বলে নাকি সত্যিতে রূপান্তরিত করা যায়। ‘তোমাকে কখনোই ভালোবাসিনি’ – একথাকেই এখন সত্যিতে রূপান্তরের চেষ্টা করবো।




সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১১ বিকাল ৫:৫৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×