somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ের পালা (পর্ব-১)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ ৩৮ বছর চাকরি করার পর আজ রকিব সাহেব রিটায়ার্ড হলো।সেই চব্বিশ বছর বয়স থেকে সে এই চাকরিটা করছে আজ তার বয়স ৬২ বছর।তাই বাসায় এসে সস্তি বোধ করলেন।বউ রেহানাকে ডাক দিলেন:
.
-রেহানা!রেহানা।
রান্নাঘর থেকে ঘামটা মুছতে মুছতে আসলেন।
-(হাসিমুখে)হ্যা বলো?
সোফা থেকে হেলান ছেড়ে বললো:
-না কিছুনা।অনেকদিন পরে নিজেকে অনেক ফ্রি মনে হচ্ছে।
রকিব সাহেবের হাতের উপর হাতটা রেখে হাসি দিয়ে বললেন:
-হ্যা রিটায়ার্ড হয়েছ যে তাই।
-মনটা খারাপ লাগছে।যেই মানুষগুলার সাথে এতদিন রইলাম তাদের সাথে আর কাল থেকে দেখা হবে না।
-চিন্তা করো না তারা সবসময় তোমার পাশেই থাকবে (মুচকি হাসি)।
-(সস্তির নিশ্বাস নিয়ে)হুমম।
-যাও এখন হাতমুখ ধুয়ে টেবিলে আসো।
-রানা এসেছে?
-না।বলেছে লেট হবে।তুমি যাওতো।
.
গিয়ে অফিসের কাপড়টা ছেড়ে লুংঙি আর টি-শার্ট টা পড়ে খেতে বসল রকিব সাহেব।খাবারের মাঝে ছোট খাট একটা আড্ডা হলো।কিভাবে রকিব সাহেবকে সবাই বিদায় দিলো তা রকিব সাহেব জানালেন।
.
একটু পর রানা এলো।ছেলেকে দেখে একটা দাতদেখা হাসি দিলো রকিব সাহেব।তারপর ঘুমাতে গেলো রকিব সাহেব।রেহানা কিছুক্ষন পর এলো।গেটটা লাগিয়ে দিয়ে শুরু হলো তাদের গল্পলাপ।হঠাৎ রকিব সাহেব জিজ্ঞাস করলেন:
.
-আচ্ছা তোমার আর আমার বিয়ে হয়েছে কয় বছর?
-এইত কত আর হবে।৪০-৪২ তো হবেই।
-এত বছর পার হয়ে গেল কিন্তু কখনও তোমাকে নিয়ে মনের মতো বেড়াতে যেতে পারলাম না।
-(হাসি দিয়ে)এখন কি এই বুড়ো বয়সে আমাকে নিয়ে বেড়াবে নাকি।
-বেড়ালে সমস্যা কি?
-এহ লোকে কি বলবে?
-কি বলবে আমার বউ নিয়ে আমি বেড়াব।তাতে আবার লোকে কি বলার?
-হ্যা পারবে কিন্তু সকালের মর্নিং ওয়াল্ক এ যেতে।
-আমি আসলে এখন ফ্রি।
-কিসের ফ্রি?ফ্রি এখনো হতে পারো নি।ছেলেটাকে বিয়ে করাবে তারপর যখন নাতি-নাতিন নিয়ে খেলবে তখন মনে করবে ফ্রি।
-হ্যা।তাইতো।রানার কি কোন মেয়ে পছন্দ আছে কি না জানো নাকি।
-না নেই।থাকলে ও অবশ্যই বলতো।
-হ্যা।তোমাকে তো বলবেই।
-বলবে না ছেলে কার দেখতে হবে না।
-তোমার ছেলে বলে কথা।
দুজনেই হাসতে শুরু করল।তারপর ওইদিনের মতো ঘুমিয়ে পড়ল।
.
[বিঃদ্রঃপরের পর্ব ইনশাল্লাহ শুক্রবারে দেয়া হবে]
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×