কথা হবে দুজনে গোপনে গোপনে
তারপর ফিরে যেও দূর সুদূরে
এসো তুমি আরবার এই দুয়ারে ।
নেকাবে ঢাকা তোমার ঐ মুখখানি
কথা কয় অবিরাম চোখ দু'খানি
আমার পরেনে তুমি ঢেউ তুলে যাও
একবার এসে এই ঝড়কে থামাও।
সিডর সাইক্লোনে কিছু কি এসে যায়
যদি কেউ এসে মনের এই ঝড়কে থামায়।
(প্রিয় ব্লগার গোপনীয়ার সাথে নিছক মজা করার জন্য)
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



