যদিও বৃত্তি পাইনি তবুও আব্বা সাইকেল কিনে দিয়োছিল। ২৩০০ টাকার ২৪" হিরো সাইকেল। শিখতেই ৭ দিন লেগে গেল। সকালে, দুপুরে, টিফিনের ফাকে, বিকেলে এমনকি রাতেও অবিরাম সাইক্লিং। আমরা ৪ বন্ধু আমি, তপু, তালাশ আর রিজভী মিলে ৪টা সাইকেল নিয়ে কখনও কখনও দূরে চলে যেতাম। এই adventure এর তুলনা হয় না।
হাত ছেড়ে চালান, ঢাল বেয়ে উঠা, জোড়ে চালান কিছুদিনের মধ্যেই পুরান হয়ে গেল। আজও মনে পড়ে জোড়ে সাইকেল চালিয়ে রাস্তায় জমে থাকা পানিতে হিরো হোন্ডার এডের মত পা তুলে চালানো। কখনও চাবি হারিয়ে ফেলায় সন্ধ্যায় marinda এডের সালমান শাহর মত সাইকেল কাধে নিয়ে ঘরে ফেরা। আর বিশেষ করে মনে পড়ে বিশেষ এক বাড়ির বিশেষ এক মেয়ের সামনে সাইকেল নিয়ে বেশী ঢং করতে গিয়ে পড়ে যাওয়া এবং লোকাল BBC & CNN এ তা প্রচার হওয়া।
আজও ভাবতে কষ্ট লাগে বৃত্তি না পেলেও আব্বা সাইকেল কিনে দিয়েছিল। অথচ তার যোগ্য সম্মান পরবর্তী শিক্ষাজীবনেও আমি দিতে পারি নাই। আমার এই feelings টা grow করে নাই যে আমাকে ভালভাবে পড়াশোনা করতে হবে। যদিও আব্বা কোনদিন কিছু বলে নাই কিন্তু এই লজ্জা আমি রাখি কোথায়?
আমি কি বোকা ছিলাম!!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


