ঢাকা ব্যাংকের সেলস্ এ কাজ করতে করতে একদিন এক কর্পোরেট হাউসের এক কর্মকর্তার সাথে দেখা। আমার কাজ কি জানার পর আমাকে বললেন তার সাথে এক রিয়েল এস্টেট কোম্পানীতে জয়েন করতে। আমি তখন ব্যাংকার হওয়ার স্বপ্নে বিভোর। তার কথা অনেক কষ্ট করে শুনলাম। তারপর আমি আবার আমার কাজের কথাই বললাম 'আপনার কি ক্রেডিট কার্ড লাগবে'? তবুও কিছুদিন পর তার কোম্পানীতেই নিজেকে খুজে পেলাম। পরে কখনও তিনি বলতেন আমি তার একটা ভুল সিলেকশন ছিলাম।
মিষ্টি কথা বলার এই লোকটা/ছেলেটার সাথে কাজ করা যে এত কঠিন তা আগে জানলে এখানে জয়েনই করতাম না। তারপরও ১ বছরের বেশী সময় একসাথে কাজ করলাম। চিরকুমার (!) এই বসের সাথে অনেক কিছু আমি মানিয়ে নিতে পারি নাই। আমার ফাকি দেয়ার কিছু নীতি ছিল যা তিনি মানতেন না। আমাকে বলতেন 'আজকের কাজ এখন কর, কালকের কাজ আজকে কর'। তার এহেন কিছু ডায়ালগ নিয়ে আমরা কলিগরা খুব মজা করতাম। তার অফিস শুরুর টাইম ছিল কিন্তু শেষ করার টাইম ছিল না। প্রায় সন্ধ্যায় যখন আমার বন্ধুরা আডডা মারত তখন আমি আর আমাদের এক কনফিউজ কলিগ তার মুখের দিকে হাসি হাসি মুখ করে বসে থাকতাম। তিনি হয়ত ক্যারিয়ার বিল্ড আপের উপর কোন এডভাইস করছেন। অনেক শুক্রবারে আমরা ছুটি কাটাতাম প্রজেক্ট সাইট অফিসে! কখনও কখনও তিনি আমাদের অফিসে ডেকেও খুজে পেতেন না। তবুও তার কাছে আমাদের মত এবং রাগ প্রকাশের স্বাধীনতা ছিল।
খুব ভাল একটা অফার পেয়ে তিনি যখন অন্য কোম্পানীতে জয়েন করেন তখন আমাদের কথা ভুলেন নি। কিন্তু আমার উন্নাসিক স্বভাবের কারনে আমি তার সাথে জয়েন করি নাই। এভাবে আরও প্রায় ২ বছর চলে গেল।
বস চলে যাওয়ার পর যখন এই অফিসে আমার দায়িত্ব কিছুটা বাড়ল তখন দেখলাম গুরুত্বপূর্ন কিছু জিনিস আমার অগোচরেই তিনি আমাকে শিখিয়েছেন। তাই বাকি পথ চলতে আর কষ্ট হয়নি। তবে শিখার সুযোগটা ঐখানেই শেষ। এই ২ বছর অনেক কাজই তাকে অনুসরন করে করেছি। তাকে এতই ভাল বুঝতাম যে এখনও অনেক লেখা দেখে বুঝতে পারি এইটা তার লেখা।
আজ আরও বড় দায়িত্ব নিয়ে তিনি আরেকটি কর্পোরেট হাউসে আছেন। ঐ কোম্পানীর কর্পোরেট ক্রিকেট টীম মেম্বার।
আমি ক্যারিয়ার সচেতন এই ব্যক্তির সাফল্য কামনা করি। তিনি সুস্হ থাকুন।
(কিছুটা তৈল প্রদানকারী এই পোস্ট কাউকে বিরক্ত করবে না বলেই মনে করি।)
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৮ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


