তখন ছাতকে থাকি আর ক্লাস ফাইভে পড়ি। ঐখানে আমাদের নিয়মই ছিল, যে দিন পরীক্ষা শেষ হবে ঐদিন রাতে ৯/১০ টা পর্যন্ত বাইরে থাকা আর লুকোচুরি খেলা। কোন কোন গাছের আম চুরি করা হবে তা আগেই লিস্ট করা হত আর প্ল্যান করা হত কিভাবে কাজটি করা হবে। প্রয়োজনে স্ট্রীট লাইটও ভেঙে ফেলা হত। কিন্তু সমস্যা হচ্ছে সব ক্লাসের পরীক্ষা একসাথে শেষ হত না, ২/৩ দিন পরে অনেকের শেষ হত। এছাড়া যারা বৃত্তি পরীক্ষা দিত তাদেরও রাতে বের হতে সমস্যা ছিল। যেদিন সবারই পরীক্ষা শেষ হত ঐরাতে বিশাল আনন্দ হত। যাদের পরীক্ষা পরে শেষ হত তারা অন্যদের হিংসাই করতাম।
একদিন বিকেলে খেলার মাঠে কথা হচ্ছে। যাদের পরীক্ষা শেষ তারা রাতে কি করবে প্ল্যান করছিল। আমাদের যাদের তখনও শেষ হয়নি তারা জ্বলে যাচ্ছিলাম। আমরা তাদেরকে রাতে বের হওয়ার কুফল বলতেছিলাম। তবুও তারা ঐরাতে বের হবেই। ওরা বলছে পরীক্ষা শেষ তাই রাতে বের হবেই। শেষে তাদেরকে আটকাতে না পেরে আমাদের একজন বলল 'এই পরীক্ষা শেষ হলে কি হবে আসল পরীক্ষাতো বাকিই'। ছাতকে কিছু ধর্মীয় গোরামী ছিল আর আমরাও ধর্মীয় ব্যাপারে ভয় পেতাম। তাই আমাদের বন্ধু অন্যদের হাশরের ময়দানের ভয় দেখাইছিল। আঙুর ফল টক একথাটা ঐকালেই বুঝতে পেরেছিলাম।
এখনও ভাবলে হাসি পায় আমি কি বোকা ছিলাম!!!
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৮ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


