বৃষ্টির সাথে বন্ধুতা
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলায় বৃষ্টি মানেই ফুটবল নিয়ে মাঠে। তখন ক্লাস 6 এ পড়ি। আমাদের ছাতকের বাসার সামনেই মাঠ ছিল। বৃষ্টি নামলেই আমি আর বন্ধু তপু মাঠে নেমে যেতাম। এলাকার কারনে ক্লাস 3 থেকেই আমরা ফুলপ্যান্ট পড়তাম। বৃষ্টির সময়ও ফুলপ্যান্ট পড়ে বল নিয়ে মাঠে দাপাদাপি করতাম। কিছুক্ষন শ্যুট আউট প্রাকটিস করে নিতাম। তারপর পাশের ছোট্ট ঢালে স্লিপ খেতাম। কখনও বৃষ্টির মধ্যেই সাইকেল চালাতাম। আমাদের পাশের বাসায় আমাদের ক্লাসেরই একটা মেয়ে থাকত যাকে দেখলে আমার একটা হার্টবিট মিস হত। ও বা ওর বোন এমনকি ওর বাসার পালা বিড়ালটাও বারান্দায় এসে দাড়ালে আমাদের ঢং অনেকটা সং এর পর্যায় গিয়ে পড়ত। এভাবেই বৃষ্টি উপভোগ করতাম আমাদের দূরন্ত শৈশবে।
ক্লাস 9 এ পড়ার সময় আমি আর বন্ধু দিদার (এই ব্লগের সমকালের গান) প্রায়ই ক্লাস পালিয়ে সাইকেল নিয়ে হালিশহর বি ব্লক বীচে যেতাম। তখন শুধু জেলেরাই ঐ বীচে থাকত। আমাদের মত আর কাউকে খুব একটা যেতে দেখতাম না। ঘাটে বাধা নৌকা ধরে ডুব দেয়া আর ঝাউবনে বসে থাকা এসবই ছিল তুমুল এক আনন্দের। সাথে হোটেলের গরম গরম সিঙ্গারা। তবে সববারই সাইকেল কাধে নিয়ে অনেকটা পথ ফিরতে হত। আমাদের গায়ের ভিজা কাপড় গায়েই শুকাত। এখন শুনি ঐটাই চট্টগ্রামের মূল বীচ হয়েছে আর নাম হয়েছে গোল্ডেন বীচ।
ঢাকায় আসার পর খুব একটা বৃষ্টিতে ভিজা হয় নাই। মাঝে মাঝে সব কাজিনরা মিলে উঠানে কিছুক্ষন ভিজে আনন্দ পাওয়ার অভিনয় করি।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন