বিকেল ৬ টার দিকে হটাৎ করে গুলশান জমজমাট হয়ে যায়। উদয় টাওয়ারের সামনে গেলে এই টাওয়ারের বিভিন্ন অফিসের লোকজন, একটেল, এসসিবি, আইডিএলসি আরও অনেক অফিসের লোকজনের পদচারনায় মুখরিত হয়ে উঠে গুলশান। বৃহস্পতিবার এই আনন্দ যেন উপচে পড়ে। বিশেষ করে অফিসের ললনারা যখন কলকল করে কথা বলে আর খিলখিল করে হাসে তখন মনে হয় আকাশে যেন এক ঝাক পায়রা উড়ে গেল। মেধাবী তরুনদের দেখলে একটু হিংসাই লাগে। আমি আবার একটু এলেবেলে কিনা।
গত সপ্তাহে আমি একটু ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলাম। বনানীর ১২ নং রোডের ডায়াগনস্টিক সেন্টার 'প্রেসক্রিপশন পয়েন্টে' যাচ্ছিলাম। নতুন এই মেডিকেল সেন্টারের ব্যাবস্থাপনা খুবই উচুমানের। তাছাড়া আমার খুব প্রিয় এক বন্ধু এখানের হেড অফ ফিনান্স। ডাক্তার আমার জন্ডিস সাসপেক্ট করে কিছু টেস্ট দিয়েছেন। টেস্টের রিপোর্ট আনতে যাচ্ছি।
যাওয়ার পথে উদয় টাওয়ারের সামনে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু ঐ মুখরিত গুলশান তো দেখলাম না। যে নারীদের হাইহিলের শব্দে পুরো এলাকা কাপে তাদের কেমন মনমরা লাগল। তরুনদের মনে হল ক্লান্ত। এক মেয়েকে দেখলাম হাওয়ায় উড়ে উড়ে রাস্তা পার হচ্ছে। যে আমি আগে এই মেয়ের এক্স রে করে ফেলতাম আজ কিছুই করলাম না। সব কেমন থেমে থাকা মনে হচ্ছে।
ডাক্তার রিপোর্ট দেখে বললেন সব ঠিক আছে। আমি পুরাপুরি সুস্থ। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে প্রথমেই গুলশান ২ এ এসে ফুচকা খেলাম। কারন জন্ডিস ভেবে এসব খাবার ভুলে গিয়েছিলাম। বাসায় ফেরার পথে উদয় টাওয়ারের সামনে দেখলাম উচছল উজ্বল তরুন তরুনীদের। তাদের হাসিতে আবারও এলাকা মুখরিত।
যাওয়ার সময় তো তাদের দেখিনি। তাহলে কি আজ অফিস দেরীতে ছুটি হয়েছে?
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।